ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কেনেডি হত্যা সংশ্লিষ্ট ২৮০০ গোপন নথি প্রকাশ করলেন ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ.কেনেডি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ২,৮০০ টি গোপন নথি উন্মোচনের আদেশ দিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) তিনি এ আদেশ দেন। তবে অবশিষ্ট সব নথিই প্রকাশ করার কথা থাকলেও শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর চাপে কিছু নথি অপ্রকাশিত রাখেন ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, কোনও নথি এখনও গোপন রাখা প্রয়োজন কিনা তা নিয়ে পর্যালোচনা করছে সংস্থাগুলো। ছয় মাসের পর্যালোচনা শেষে ধারাবাহিকভাবে নথিগুলো প্রকাশ করা হবে।

১৯৬৩ সালে গুপ্তঘাতকের গুলিতে প্রাণ হারান তখনকার মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি। জাতীয় আর্কাইভে ওই হত্যা সংক্রান্ত তিন হাজারের বেশি নথি আছে যা আগে কখনও প্রকাশ করা হয়নি। আর ৩০ হাজারের বেশি নথি আগে প্রকাশ করা হয়েছে তবে কাটছাঁট বা সম্পাদনা করে।

১৯৯২ সালে মার্কিন কংগ্রেস রায় দিয়েছিল কেনেডি হত্যাকাণ্ডের সব নথি ২৫ বছরের মধ্যে অর্থাৎ ২০১৭ সালের ২৬ অক্টোবরের মধ্যে উন্মুক্ত করে দিতে হবে। তবে কংগ্রেস সিদ্ধান্ত দিয়েছিল, প্রেসিডেন্ট যদি সিদ্ধান্ত নেন যে এসব নথি উন্মুক্ত করে দিলে তা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করবে, তবে তিনি এগুলো উন্মুক্ত না করার সিদ্ধান্ত নিতে পারেন। কংগ্রেসের নির্দেশনা মেনে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভসের এই নথিপত্রগুলো চলতি বছরে উন্মুক্ত করার সিদ্ধান্ত হয়। গত শনিবার ট্রাম্প ঘোষণা দেন তিনি নথিগুলো প্রকাশ করবেন।

তবে সময়সীমা কাছাকাছি চলে আসার পর ট্রাম্প প্রশাসন শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেয় ১৮০ দিন ধরে ধীরে ধীরে নথিগুলো প্রকাশ করার। এ সময়ের মধ্যে সরকারি সংস্থাগুলো পর্যালোচনা করবে কোনও ডকুমেন্ট অপ্রকাশিত অবস্থায় রেখে দেওয়া দরকার কিনা।

রয়টার্স জানায়, ট্রাম্পের আদেশের পর পরই বৃহস্পতিবার সন্ধ্যায় ২৮০০-রও বেশি নথি ন্যাশনাল আর্কাইভের ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, ২০১৮ সালের ২৬ এপ্রিল পর্যন্ত পর্যালোচনা শেষে বাকি নথিগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কেনেডি হত্যা সংশ্লিষ্ট ২৮০০ গোপন নথি প্রকাশ করলেন ট্রাম্প

আপডেট সময় ০২:১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭