ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

জাতির আলোকবর্তিকা জননেত্রী শেখ হাসিনা: হাছান মাহমুদ

অাকাশ নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেছেন, শেখ হাসিনা বাঙালি জাতির জন্য আলোকবর্তিকা হয়ে কাজ করে যাচ্ছেন। নানা ধরণের প্রতিকূলতার মধ্যেও তার সুযোগ্য নেতৃত্বের কারণেই আমরা আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি।রবিবার সোহরাওয়ার্দি উদ্যানের শিখা চিরন্তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কারাবরণ ও গণতন্ত্র অবরুদ্ধ দিবস উপলক্ষে সমাবেশ ও প্রদীপ প্রজ্বলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, সেদিন স্পষ্টভাবে আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে দেশের প্রচলিত আইন লঙ্গন করে কোন ওয়ারেন্ট ছাড়াই প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। কোন সার্চ ওয়ারেন্ট ছাড়াই বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল।তিনি বলেন, বাংলাদেশ আজ যখন সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, বিশ্ব দরবারে সম্মানের আসন করে নিয়েছে, সবাই যখন শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করছে তখন শুধু একটি দল উন্নয়ণ দেখতে পায় না। কারণ তারা আসলে উন্নয়ন চায় না। সন্ত্রাসী, জঙ্গিদের নেত্রী বেগম খালেদা জিয়া শুধু দেশকে নিয়ে ষড়যন্ত্র করতেই ব্যস্ত।

তিনি আরও বলেন, খালেদা জিয়া লন্ডনে ছেলের কাছে গিয়েছেন। সেখানে গিয়ে তিনি ছেলেকে জড়িয়ে ধরে কেদেছেন। অনেকদিন পরে ছেলের সাথে, নাতনিদের সাথে দেখা কাঁদতেই পারেন। কিন্তু বাংলাদেশের মানুষকে যখন পেট্রোল বোমা নিক্ষেপ করে হত্যা করেছেন। তাদের কান্নায় যখন সারা বাংলাদেশ কেদেঁছে, তখন আপনাদের কান্না আমরা দেখতে পায় নি।

আয়োজক সংগঠনের সাধারন সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সাবেক স্ব-রাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড. শামসুল হক টুকু, সাইমুম সরওয়ার কমল এম.পি, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়, জিন্নাত আলি খান জিন্নাহ, শাহাদাত হোসেন টয়েল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

জাতির আলোকবর্তিকা জননেত্রী শেখ হাসিনা: হাছান মাহমুদ

আপডেট সময় ১১:১৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭