ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবেন যেসব শিক্ষার্থীরা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন ইসরাইলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান

শ্রীমঙ্গলে হামলা চালিয়ে সাঁওতাল পরিবারকে উচ্ছেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এক সাঁওতাল পরিবারে হামলা চালিয়ে পৈতৃক বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে; এ ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

উপজেলার রাধানগর গ্রামের বাসিন্দা রতিশ সাঁওতালের অভিযোগ, একই গ্রামের মতিন মিয়া তার লোকজন নিয়ে বুধবার এই হামলা চালান।

হামলায় তার স্ত্রী নিয়তি সাঁওতাল (৪০) ও মেয়ে সুমি সাঁওতাল (১৬) আহত হয়ে শ্রীমঙ্গল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে তিনি জানান।

রতিশ বলেন, দাদার আমল থেকে তারা বংশানুক্রমে এই জমিতে বসবাস করে আসছেন। মতিলাল গুলগুলিয়ার পূর্বপুরুষ তাদের এই জমিতে বসান।

“স্বাধীনতার সময় গুলগুলিয়ার পরিবার ভারতে চলে গেলে এই জমিটি খাস হয়ে যায়। আমি প্রথম দুই বছর খাজনা দিয়েছিলাম। পরে সরকার খাজনা না নেওয়ায় দিতে পারিনি। কিন্তু সপরিবার এ জায়গায় বসবাস করে এলেও সরকারের পক্ষ থেকে কোনো বাধা আসেনি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বেরুল ইসলাম বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, “এটি খাসজমি। রতিশের পরিবার দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে বলে গ্রামবাসী জানিয়েছে। আবার মতিন মিয়া দাবি করেছেন তার দলিল আছে।

“রোববার উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি ফায়সালা করা হবে। আর রতিশ যাতে নিরাপদে বসবাস করতে পারেন সেজন্য তাকে একটি দলিল করে দেওয়া হবে।”

আপাতত বাড়িটি ফাঁকা রাখার নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা, একজন গ্রেফতার

শ্রীমঙ্গলে হামলা চালিয়ে সাঁওতাল পরিবারকে উচ্ছেদ

আপডেট সময় ০৬:২৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭