ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মার্কিন অভিযোগ হলো বিজ্ঞান-কল্পকাহিনীর গাল-গপ্পো: কিউবা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন কূটনীতিবিদদের ওপর গোপন ‘সোনিক উইপন’ বা ‘শব্দাস্ত্র’ দিয়ে ধারাবাহিক হামলার অভিযোগ নাকচ করে দিয়েছে কিউবা। এর তদন্ত নিয়োজিত কিউবার কর্মকর্তারা মার্কিন অভিযোগকে সরাসরি ‘বিজ্ঞান-কল্পকাহিনীর গাল-গপ্পো’ হিসেবে অভিহিত করেছেন।

কিউবার তদন্তকারী কর্মকর্তারা বলেছে, মার্কিন অভিযোগ খতিয়ে দেখার জন্য দেশটির দুই হাজার নিরাপত্তা কর্মকর্তা, অপরাধ ও শব্দ বিজ্ঞান সংক্রান্ত বিশেষজ্ঞ এবং গণিতবিদকে নিয়োগ দেয়া হয়েছিল। তদন্ত এখনো চলছে এবং এ পর্যন্ত তদন্তে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান কিউবায় কূটনীতিবিদদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্নেল রামিরো রামিরেজ। তিনি আরো বলেন, এ তদন্তে আমেরিকা সহায়তা করেছেন। মার্কিন অভিযোগকে কিউবার ভাবমূর্তি বিনষ্টের প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন তিনি।

কিউবায় মার্কিন দূতাবাসের কূটনীতিকরা রহস্যজনক রোগে আক্রান্ত হয়েছেন বলে খবর ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হওয়ার পর এ তদন্ত শুরু করা হয়। এ সব খবরে দাবি করা হয়েছিল, কিউবায় নিযুক্ত অন্তত ২১ জন কূটনীতিক রহস্যজনক রোগে আক্রান্ত হয়েছেন। কেউ কেউ স্থায়ীভাবে শ্রবণশক্তি হারিয়েছেন, কেউ কেউ আকস্মিকভাবে জ্ঞান হারাচ্ছেন, কেউ বমি বমি বোধ করছেন আবার কারো কানের মধ্যে নানা রকম শব্দ হচ্ছে। এছাড়া, কেউ কেউ মনোযোগ হারাচ্ছেন আবার কেউ কেউ সাধারণ শব্দ মনে রাখতে পারছেন না। সে সময়ে দাবি করা হয়, গোপন ‘সোনিক উইপন’ বা ‘শব্দাস্ত্র’ দিয়ে ধারাবাহিক হামলার ফলে এমনটি ঘটছে।

শব্দ বা অতিশব্দ প্রয়োগ করে অবশ বা আহত এমনকি হত্যার কাজে যে অস্ত্র ব্যবহার হয় তাই ‘সোনিক উইপন’ বা ‘শব্দাস্ত্র’নামে পরিচিত। সেকেন্ডে ২০ হাজার বারের বেশি শব্দতরঙ্গ অতিশব্দ বা আলট্রাসাউন্ড নামে পরিচিত। সেকেন্ডে ২০ বারের কম বা ২০ হাজার বারের বেশি শব্দ তরঙ্গ সাধারণ ভাবে মানুষ শুনতে পায় না। অবশ্য, বিজ্ঞান-কল্প বা সায়েন্স ফিকশন ছাড়া বাস্তবে কথিত ‘সোনিক উইপন’ বা ‘শব্দাস্ত্র’ প্রয়োগের কথা শোনা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মার্কিন অভিযোগ হলো বিজ্ঞান-কল্পকাহিনীর গাল-গপ্পো: কিউবা

আপডেট সময় ০২:৩৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭