ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি ‘কৃষক কার্ড’ বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী ‘খেলাধুলার মাধ্যমে দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে’ সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: প্রধান আসামি মঈনসহ ৩ জন তিনদিনের রিমান্ডে স্বাস্থ্যখাতের উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের বন্দর অবরোধ বিপজ্জনক পদক্ষেপ: চীন কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী

উপকূলীয় অঞ্চলে প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করতে যাচ্ছে চিলি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চিলি উপকূলীয় অঞ্চলে প্লাস্টিক ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে। এ লক্ষে প্রেসিডেন্ট মিশেল ব্যাচলেট বুধবার একটি বিলে স্বাক্ষর করেন। সমুদ্রে ভাসমান প্লাস্টিক সংগ্রহ বন্ধের লক্ষে শতাধিক উপকূলীয় এলাকায় এ নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। খবর এএফপি’র। ব্যাচলেট বলেন, ‘আমাদের সামুদ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষায় এ পদক্ষেপ নেয়া হচ্ছে।’

রাজধানী সান্তিয়াগোর ২শ’ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পিচিলেমু সার্ফিং কেন্দ্রে এক বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের উপকূলের সামুদ্রিক মাছ প্লাস্টিক খেয়ে বা গলায় আটকে মারা যাচ্ছে। এটি এমন একটি কাজ যা বাস্তবায়নে অবশ্যই সকলকে এগিয়ে আসতে হবে।’

এদিকে কেবল ১০২টি উপকূলীয় গ্রাম ও শহরেই নয়, এর বাইরেও প্লাস্টিক ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে। দ্য ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড জানায়, প্লাস্টিক ব্যাগকে বিদায় জানানোর ক্ষেত্রে চিলির এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ।

ডব্লিউডব্লিউএফ’র চিলি প্রধান রিকার্দো বোশার্দ বলেন, ‘আমরা আশা করছি যে পার্লামেন্ট সদস্যরা দেশের মঙ্গলের জন্য এই পদক্ষেপের প্রতি জোরালো সমর্থন জানাবেন।’ উল্লেখ্য, আমেরিকার সায়েন্স ম্যাগাজিনে ২০১৫ সালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, বছরে প্রায় ৮০ লাখ টন প্লাস্টিক সমুদ্রে ফেলা হচ্ছে যা পরিবেশের জন্যে মারাত্মক হুমকি।

Tag :
আপলোডকারীর তথ্য

তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী

উপকূলীয় অঞ্চলে প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করতে যাচ্ছে চিলি

আপডেট সময় ০২:৩০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭