ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

জিয়াউর রহমানই সাম্প্রদায়িক রাজনীতি শুরু করেন : আমু

অাকাশ নিউজ ডেস্ক:

দেশের সংবিধানে সাম্প্রদায়িক রাজনীতির অস্তিত্ব ছিল না উল্লেখ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জিয়াউর রহমান এ দেশে সাম্প্রদায়িক রাজনীতি শুরু করেছিলেন। রোববার দুপুরে ঝালকাঠিতে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে সাড়ে ১১ হাজার যুদ্ধাপরাধীকে মুক্ত করে দিয়েছিলেন। আজকে খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের নিয়ে রাজনীতি করেন, জোট গঠন করেন, যুদ্ধাপরাধীদের বিচার বাঞ্চাল করার জন্য আন্দোলন করছেন। এতে অবাক হওয়ার কিছু নাই, জিয়াউর রহমানের কর্মকাণ্ডের ধারাবাহিকতাই খালেদা জিয়া বহাল রেখেছেন।

আগামী নির্বাচনেও জনগণের ভোটে শেখ হাসিনা সরকার গঠন করবে আশাবাদ ব্যক্ত করে শিল্পমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করার পর অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করা হবে।নেতা-কর্মীদের উদ্দেশ্যে শিল্পমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে দলে ও দলের বাইরের যেকোন ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

জিয়াউর রহমানই সাম্প্রদায়িক রাজনীতি শুরু করেন : আমু

আপডেট সময় ১০:৪৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭