ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিশুটির মাথা ছিঁড়ে নিয়ে গেল ট্রাক

অাকাশ জাতীয় ডেস্ক:

নানির সঙ্গে বেড়াতে গিয়েছিল শিশু রাব্বি (৯)। বাসে করে পিরোজপুর থেকে নাতি রাব্বিকে নিয়ে সাতক্ষীরায় ফিরছিলেন রওশন আরা। পথে যে হৃদয়বিদারক ঘটনাটি ঘটল, তা কোনোদিন কারো কল্পনাতেও ছিল না। অসতর্কতার কারণে হঠাৎই হন্তারক ট্রাকের ধাক্কায় মাথা থেকে ধর আলাদা হয়ে গেল শিশু রাব্বির।

সোমবার দুপুরে সাতক্ষীরার বেনেরপোতায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রাব্বি সাতক্ষীরা শহরের ইটাগাছার সোহাগ হোসেনের ছেলে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, নানি রওশন আরার সঙ্গে পিরোজপুরে গিয়েছিল রাব্বি। সেখান থেকে বাসে করে নানির সঙ্গে ফিরছিল সে।

‘এ সময় রাব্বি বাসের জানালা দিয়ে মাথা বাইরে রেখেছিল। হঠাৎ বিপরীত দিক থেকে একটি ট্রাক ওই বাসটির ধার ঘেঁষে যাওয়ার সময় রাব্বির মাথায় সজোরে আঘাত করে। এতে রাব্বির মাথা ছিঁড়ে ধর থেকে আলাদা হয়ে যায়।’ ওসি আরো জানান, পরে রাব্বির মস্তক উদ্ধার করা হয়েছে। পুলিশ বাসটি (সাতক্ষীরা জ ১১-০০৮২) জব্দ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শিশুটির মাথা ছিঁড়ে নিয়ে গেল ট্রাক

আপডেট সময় ০২:১৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭