ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কৃষি মন্ত্রণালয়ের গাড়িতে ফেনসিডিল

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় কৃষি মন্ত্রণালয়ের নেমপ্লেট দেওয়া একটি গাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। সোমবার সকালে উপজেলার আমোদাবাদ এলাকা থেকে গাড়িটি আটক করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আমেদাবাদ-আজমপুর রাস্তায় একটি সরকারি গাড়িতে মাদক উঠানো হচ্ছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িটি দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। গাড়িটিকে থামার সিগন্যাল দিলেও থামেনি। তখন পুলিশ ধাওয়া করে।

একপর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে থেমে যায়। এই সুযোগে চালকসহ পাচারকারীরা দৌড়ে অন্ধকারে পালিয়ে যায়। পরে গাড়ির ভেতরের একটি প্লাস্টিকের বস্তা থেকে দেড়শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ওসি আরো বলেন, ‘আটক গাড়িটির সামনে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের নেমপ্লেট লাগানো আছে। প্রাডো ব্র্যান্ডের গাড়িটির নম্বর ঢাকা মেট্রো ১১-০৫৯৫।’

একই সময় আমেদাবাদ এলাকায় আরেকটি অ্যাম্বুলেন্স থেকে আরো দেড়শ বোতল ফেনসিডিল ও ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি। তিনি বলেন, আটককৃতরা হলেন উপজেলা রাজেন্দ্রপুর গ্রামের আবুল হোসেন (৪২) ও ছোটন মিয়া (৩৫)।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কৃষি মন্ত্রণালয়ের গাড়িতে ফেনসিডিল

আপডেট সময় ০১:১৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭