ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

অাকাশ জাতীয় ডেস্ক:

শেরপুরের ঝিনাইগাতীতে মাদ্রাসা ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ মামলায় এক যুব্ককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার শেরপুরের শিশু আদালতের বিচারক (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মোছলেহ্ উদ্দিন এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রেজ্জাক (২৬) ঝিনাইগাতী উপজেলার লয়খা গ্রামের জোনাব আলীর ছেলে। একইসঙ্গে তাকে ৫০ হাজার জরিমানা করে ওই ছাত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছে আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুলাল মিয়াকে খালাস দেওয়া হয়েছে বলে বিশেষ পিপি গোলাম কিবরিয়া বুলু জানান।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০১৬ সালের ১১ মে সকালে ওই ছাত্রী মাদ্রাসায় যাচ্ছিল। পথে রেজ্জাকসহ আরও কয়েকজন তাকে অপহরণ করে বিভিন্ন স্থানে রেখে ধর্ষণ করে। “অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ১৬ মে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন মেয়েটির বাবা। পরে মামলাটি ঝিনাইগাতী থানায় পাঠায় আদালত। পরে ২০ মে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।”

তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ অগাস্ট আব্দুর রেজ্জাক এবং দুলাল মিয়াকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

আপডেট সময় ০৩:০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭