ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

ভুয়া ব্যারিস্টার যেতেন টক শোতে, আইন পেশা থেকেই বহিষ্কার

অাকাশ জাতীয় ডেস্ক:

নিজেকে ব্যারিস্টার ও সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে পরিচয় দিতেন পারভেজ আহমেদ। বিভিন্ন টেলিভিশনে টক শোতে অংশ নিতেন। কিন্তু শেষ রক্ষা হলো না তাঁর। ঢাকা আইনজীবী সমিতির সদস্য পারভেজ আহমেদকে আইন পেশা থেকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে।

আজ সোমবার সকালে বার কাউন্সিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. ইয়াহইয়ার নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বেঞ্চ বহিষ্কারের আদেশ দেন। ট্রাইব্যুনাল বেঞ্চের কর্মকর্তা কামনাশীষ রায় এ তথ্য জানান। বার কাউন্সিল থেকে জানানো হয়, পারভেজ আহমেদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন অভিযোগ দায়ের করেন। পরে নথি পর্যালোচনা করে আদালত তাঁকে বহিষ্কারের আদেশ দেন।

অভিযোগে উল্লেখ করা হয়, পারভেজ নিজে ব্যারিস্টার বা সুপ্রিম কোর্টের আইনজীবী না হওয়ার পরও নিজের ওই পরিচয় ব্যবহার করছিলেন। মিথ্যা ওই পরিচয় দিয়ে দেশের বিভিন্ন টিভি চ্যানেলে টক শোতে অংশ নিয়ে জনসাধারণকে প্রতারিত করছেন। একাত্তর টিভি, ইটিভি, জিটিভি, আরটিভি ও দীপ্ত টিভির টক শোতে অংশ নেন তিনি। তিনি ভুয়া পরিচয়ে টক শোতে অংশ নিয়ে অসদাচরণ করেছেন। প্রতিপক্ষ সুপ্রিম কোর্টের অনুমতিপ্রাপ্ত নয় বা ব্যারিস্টার না হওয়ার পরও ওই পদ ব্যবহার করে ভিজিটিং কার্ড ছাপিয়েছিলেন পারভেজ। তিনি নিজের পরিচিতির জন্য ওই ভিজিটিং কার্ড ব্যবহার করে জনসাধারণকে প্রতারিত করে গণমানুষের কাছে আইনজীবীদের ভাবমূর্তি নষ্ট করেছেন।

এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় অসদাচরণের দায়ে বার কাউন্সিলের ১ নম্বর ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. ইয়াইহিয়া, সদস্য মো. পারভেজ আলম খান ও শেখ আখতারুল ইসলাম ঢাকা আইনজীবী সমিতির সদস্য পারভেজ আহমেদকে ২১ অক্টোবর আইন পেশা থেকে স্থায়ীভাবে অপসারণের আদেশ দেন।

বার কাউন্সিল থেকে আরো জানানো হয়, এর আগেও অন্য এক মামলায় ৭ অক্টোবর পারভেজ আহমেদকে ১০ বছরের জন্য আইন পেশা থেকে বহিষ্কার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ভুয়া ব্যারিস্টার যেতেন টক শোতে, আইন পেশা থেকেই বহিষ্কার

আপডেট সময় ০৩:০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭