ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ কাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ

যশোরে জঙ্গি আস্তানায় অভিযান শেষ, বিস্ফোরক উদ্ধার, আটক ১

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোর সদর উপজেলার পাগলাদহ গ্রামের মাঠপাড়ার জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, আগ্নয়াস্ত্র, বোমা ও গ্রেনেড তৈরির সামগ্রী উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা থেকে বাড়িটি ঘিরে রেখেছিল আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় আটক করা হয়েছে বাড়ির মালিক নব্য জেএমবি নেতা মোজাফফর হোসেনকে।

গতকাল সোমবার রাতে অভিযান শেষে যশোরের পুলিশ সুপার তাৎক্ষণিক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেছেন, ‘জঙ্গি আস্তানার গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় যশোর শহর থেকে ওই বাড়ির মালিক ও এমএম কলেজ পুরাতন ছাত্রাবাস মসজিদের ইমাম মোজাফফরকে আটক করে ওই আস্তানায় এনে অভিযান পরিচালনা করা হয়। সোমবার রাত ১০টার দিকে অভিযান শেষ হয়।

এ সময় গ্রেনেড তৈরির উপকরণ ৫ লিটার অ্যাসিড, গ্রেনেড সুইচ, গ্রেনেড তৈরির ৫৭টি সার্কিট, ৫০ টি গ্রেনেড বডি, গ্রেনেড জেল, বিকার, ৪টি ছুরি, ১টি বিদেশি নাইন এম এম পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৩টি ম্যাগজিন উদ্ধার করা হয়।’ এসপি বলেন, আটক মোজাফফর নব্য জেএমবির একজন সক্রিয় আঞ্চলিক নেতা। তিনি যশোরাঞ্চলে জেএমবির সাংগঠনিক কাজ করতেন। নিজের বাড়িটিতে জঙ্গিদের নিরাপদ আস্তানা গড়ে তুলেছিলেন মোজাফফর।

এসপি জানান, ওই বাড়ির অন্য সদস্যদের আটক না করা হলেও তাদের নজরদারিতে রাখা হয়েছে, প্রয়োজনে তাদেরও গ্রেপ্তার করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প

যশোরে জঙ্গি আস্তানায় অভিযান শেষ, বিস্ফোরক উদ্ধার, আটক ১

আপডেট সময় ০২:১৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭