ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোডম্যাপ দিয়ে সংকট নিরসন সম্ভব নয় : মির্জা ফখরুল

অাকাশ নিউজ ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সহায়ক সরকারের বিষয়ে কোনও আলোচনা না করে এই রোডম্যাপ দিয়ে সংকট নিরসন হবে না। নির্বাচনের জন্য রোড তো থাকতে হবে। এখন পর্যন্ত আমরা কোনও রোড দেখতে পাচ্ছি না, সুতরাং ম্যাপ তো পরের প্রশ্ন।

রোববার দলটির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যলয়ে নির্বাচন কমিশনের নির্বাচনকালীন রোডম্যাপ প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা একটি রাজনৈতিক সংকট। এটিকে নির্বাচনকালীন রোডম্যাপ দিয়ে সমাধান করা সম্ভব নয়। রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমেই এটাকে সমাধান করতে হবে। নির্বাচন কমিশন কোনও আলোচনা না করেই এককভাবে একটি রোডম্যাপ দিয়ে দিলেই সমস্যা সমাধান হবে না। প্রধান সংকট হচ্ছে আদৌও নির্বাচনটা কিভাবে হবে? নির্বাচনে সরকার কি অবস্থায় থাকবে, কমিশনের ভূমিকা কি থাকবে?

বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক যতগুলো পদ্ধতি আছে, সেগুলোতে আমরা যেতে চাই। এটা নির্ভর করছে নির্বাচন কমিশন এবং সরকারের সদিচ্ছার উপর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোডম্যাপ দিয়ে সংকট নিরসন সম্ভব নয় : মির্জা ফখরুল

আপডেট সময় ০৫:৫৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭