ঢাকা ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক বেতন বৃদ্ধির সমান্তরালে দুর্নীতি দমনেও কঠোর হতে হবে: মুনীর চৌধুরী ব্রাজিলের জার্সি গায়ে ‘পল্টি মারলেন’ সাকিব আছিয়া-রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সোহেল-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ খুলনায় নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

রাজশাহীতে একসঙ্গে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় একসঙ্গে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ৩টার দিকে উপজেলার সেখেরপাড়া বারোমাইল গ্রাম থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়। এই দম্পতি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।

মৃতরা হলেন- ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে সনি ইসলাম ও তার স্ত্রী নিপা খাতুন। সনি মুঠোফোন মেরামতের কাজ করতেন। আগের দুই স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর প্রায় এক বছর আগে নিপাকে বিয়ে করেছিলেন তিনি। নিপা উপজেলার ফরাদপুর স্কুলপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে।

প্রতিবেশীরা জানান, বাবা-মায়ের একমাত্র ছেলে সনি। তাদের সঙ্গেই বাড়িতে স্ত্রীকে নিয়ে তিনি থাকতেন। তবে সনির মায়ের সঙ্গে নিপার প্রায়ই ঝগড়া হতো। শনিবার রাতেও তাদের ঝগড়া হয়। পরে নিপার শাশুড়ি রাগ করে বাবার বাড়ি চলে যান। আর সকালে কৃষিকাজ করতে মাঠে চলে যান শহিদুল ইসলাম। এরপরই ফাঁকা বাড়িতে প্রথমে আত্মহত্যা করেন নিপা। পরে তা দেখে সনি নিজেও আত্মহত্যা করেন।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, নিপার লাশ ঘরের মেঝেতে পড়েছিল। আর নিপার ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় সনির লাশ ঝুলছিল ঘরের তীরের সঙ্গে। নিপার গলাতেও ফাঁসের চিহ্ন রয়েছে। তাই ধারণা করা হচ্ছে, নিপা প্রথমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে সনি তার লাশ নামিয়ে নিজেও আত্মহত্যা করেন।

ওসি আরো জানান, দুপুরে নিপার খালা তাদের বাড়ি বেড়াতে গিয়ে তিনিই প্রথমে লাশ দেখেন। এরপর ঘটনা জানাজানি হলে স্থানীয়রা থানায় খবর দেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান থানার এই পুলিশ কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের

রাজশাহীতে একসঙ্গে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

আপডেট সময় ০৮:৩৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭