ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জয়পুরহাটের পাঁচবিবিতে ছুরি মেরে যুবদল কর্মীকে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক :

জয়পুরহাটের পাঁচবিবিতে যুবদল কর্মী ইয়ানুর রহমানকে (৩০) ছুরি মেরে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর ছোট ভাই আব্দুল মোমিন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ঢাকারপাড়া মোড়ে এই ঘটনা ঘটে। রাতেই প্রতিপক্ষের বাড়ি ও খড়ের গাদায় আগুন দিয়েছে উত্তেজিত জনতা।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে ছালাখুর গ্রামের ইয়ানুর রহমানের সঙ্গে মোস্তফার বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার রাতে শালাইপুর বাজার থেকে ইয়ানুর ও তাঁর ছোট ভাই মোমিন বাড়িতে ফেরার পথে ঢাকারপাড়া মোড়ে প্রতিপক্ষ হামলা করে। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ইয়ানুরের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন এবং তাঁর ভাই মোমিন আহত হন। স্থানীয়রা জানান, দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী জানান, ইয়ানুর যুবদলের কর্মী ছিলেন। পারিবারিক দ্বন্দ্বে তাঁকে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

নিহত ইয়ানুরের বাবা আলম মণ্ডল বলেন, ‘আমাদের সঙ্গে মোস্তফা ও তাঁর ছেলে ময়নুলের পারিবারিক বিরোধ ছিল। এর জেরে তারা আমার ছেলেকে হত্যা করেছে। এর আগেও তাদের নামে মামলা করেছি।’

প্রতিপক্ষ মোস্তফার পুত্রবধূ ইসরাত জাহান কেমি জানান, দুই পরিবারের মধ্যে বিরোধ থাকলেও কয়েকদিন আগে তা মীমাংসা হয়েছে। তিনি বলেন, ‘আমরা এসবের কিছুই জানি না। হঠাৎ বৃহস্পতিবার রাত ৩টার দিকে গ্রামের লোকজন এসে আমাদের ঘরবাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। আমরা যে যার মতো বাড়ি থেকে বেরিয়ে প্রাণে বেঁচে যাই।’

পাঁচবিবি থানার ওসি হাফিজ মো. রায়হান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জয়পুরহাটের পাঁচবিবিতে ছুরি মেরে যুবদল কর্মীকে হত্যা

আপডেট সময় ০৬:২২:০১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬