ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক বেতন বৃদ্ধির সমান্তরালে দুর্নীতি দমনেও কঠোর হতে হবে: মুনীর চৌধুরী ব্রাজিলের জার্সি গায়ে ‘পল্টি মারলেন’ সাকিব আছিয়া-রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সোহেল-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ খুলনায় নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

কলেজছাত্রীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ইমনের স্বীকারোক্তি

অাকাশ জাতীয় ডেস্ক:

নেত্রকোণার কেন্দুয়ায় কলেজছাত্রীর চুল কাটার পর কুপিয়ে জখম করার মামলায় গ্রেপ্তার পিপুল মিয়া ওরফে ইমন আদালতে জবানবন্দি দিয়েছেন। কেন্দুয়া থানার এসআই ও এ ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা সঞ্জয় সরকার জানান, রোববার সন্ধ্যায় ইমন বিচারিক হাকিম সৈয়দ আব্দুল্লাহ আল হাবিবের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

গত মঙ্গলবার বিকালে কেন্দুয়া পৌরসভার পূর্ব শান্তিবাগে কলেজছাত্রীটির ওপর হামলা চালিয়ে তার চুল কেটে কুপিয়ে জখম করা হয়। মেয়েটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ওইদিন রাতেই ইমনকে মোহনগঞ্জ রেলস্টেশন থেকে আটক করে পুলিশ। পরে বুধবার সন্ধ্যায় ইমনকে আসামি করে মামলা করে মেয়েটির বাবা।

বৃহস্পতিবার ইমনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন নেত্রকোণার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আলমগীর হোসাইন। এসআই সঞ্জয় বলেন, রিমান্ড শেষে ইমনকে আদালতে হাজির করা হয়। পরে তিনি সেখানে জবানবন্দি দেন। “প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইমন চাপাতি দিয়ে কলেজছাত্রীকে কুপিয়ে জখম করে বলে বিচারকের কাছে স্বীকার করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের

কলেজছাত্রীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ইমনের স্বীকারোক্তি

আপডেট সময় ১১:৫৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭