ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের সিআইএ ও গোয়েন্দা দপ্তরে সাইবার হামলা

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরে (ওডিএনআই) সাইবার হামলার ঘটনা ঘটেছে। এই বিষয়ে অবগত চারটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, সাইবার হামলার মাধ্যমে সংস্থা দুটির অতিগোপনীয় নয়—এমন কিছু তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, উন্মুক্ত উৎস থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য সংস্থাগুলো যে কম্পিউটার ব্যবস্থা ব্যবহার করে, হামলাকারীরা মূলত সেই নেটওয়ার্কটিতেই আঘাত করেছে। তবে কর্মকর্তারা জোর দিয়ে জানিয়েছেন, এতে তাদের কোনো গুরুত্বপূর্ণ সক্ষমতা বা অতিগোপনীয় কোনো তথ্যের ক্ষতি হয়নি। ওডিএনআইয়ের একজন কর্মকর্তা স্পষ্ট করেছেন যে, তাদের স্পর্শকাতর ব্যবস্থার নিরাপত্তা বিঘ্নিত হয়নি। সিআইএ অবশ্য এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তথ্য বেহাত হওয়ার পূর্ণাঙ্গ চিত্র এখনো স্পষ্ট নয়। এসব তথ্যের বড় অংশই সাধারণত অতিগোপনীয় তালিকার বাইরে থাকে।

সাইবার হামলাটির উৎস সম্পর্কে দুটি সূত্র জানিয়েছে, প্রাথমিক লক্ষণগুলো বিশ্লেষণ করে চীনকে এই ঘটনার পেছনে দায়ী বলে সন্দেহ করা হচ্ছে। তবে চীনের সরকারের সরাসরি সম্পৃক্ততা আছে কি না, তা এখন পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়নি। এছাড়া এই হামলা ঠিক কখন সংঘটিত হয়েছে এবং তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে কি না, সে বিষয়টিও এখনো পরিষ্কার নয়। হামলাটি ঠিক কখন ঘটেছে কিংবা সমস্যাটির সমাধান হয়েছে কি না, তাও তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তর যুক্তরাষ্ট্রের মোট ১৭টি গোয়েন্দা সংস্থার কার্যক্রম তদারকি করে। সাম্প্রতিক সময়ে উন্মুক্ত উৎস থেকে তথ্য সংগ্রহের সক্ষমতা বাড়াতে তারা বড় অংকের বিনিয়োগ করেছে, যার বড় অংশই গোপনীয়তার আওতামুক্ত। পর্যবেক্ষকদের মতে, এটি সাম্প্রতিক সময়ের মার্কিন সরকারি ও বেসরকারি খাতে হওয়া ধারাবাহিক সাইবার নিরাপত্তা লঙ্ঘনের সর্বশেষ ঘটনা।

তবে সিআইএ ও ওডিএনআইয়ের এই ঘটনার সঙ্গে মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) অপরাধ তথ্যভান্ডারে (ক্রিমিনাল ইনফরমেশন ডেটাবেজ) সম্প্রতি হওয়া অন্য একটি সাইবার হামলার কোনো যোগসূত্র নেই বলেই ধারণা করা হচ্ছে। মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের বর্তমানে এনএসএ, এফবিআই এবং সিআইএ-তে হওয়া তিনটি ঘটনা নিয়ে সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। সাইবার হামলার এ খবর প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। ১০ বার ৭ গোল করা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয় কোনটি। এভাবে একের পর এক সাইবার হামলার পাশাপাশি সম্প্রতি বেশ কিছু বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়েরও মুখে পড়েছে যুক্তরাষ্ট্র, যদিও সেগুলোর সঙ্গে হ্যাকিংয়ের কোনো সম্পর্ক নেই।

সম্প্রতি এনএসএ-এর অত্যন্ত গোপনীয় যোগাযোগ নেটওয়ার্কও কয়েক দিনের জন্য অচল হয়ে পড়েছিল।

ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স জে ক্লেটন জানিয়েছেন, কোনো সাইবার হামলার কারণে নয়, বরং সফটওয়্যার হালনাগাদ করার সময় ত্রুটির কারণেই সেই বিপর্যয় ঘটেছিল। জর্জিয়া অঙ্গরাজ্যে অবস্থিত এনএসএ-এর একটি গুরুত্বপূর্ণ স্থাপনাও ওই বিপর্যয়ের কবলে পড়েছিল, যা মধ্যপ্রাচ্যের গোয়েন্দা তথ্য ও সাইবার নিরাপত্তা কার্যক্রমে সহায়তা করে। তবে শেষ পর্যন্ত এনএসএ-এর সংবেদনশীল তথ্যগুলো অক্ষত ছিল।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অবকাঠামোতে সাম্প্রতিক বিপর্যয়গুলো জাতীয় নিরাপত্তার ওপর মানুষের আস্থাকে নাড়িয়ে দিয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা অচল হয়ে পড়ার ঘটনায় তদন্ত করে দেখা গেছে, আরকানসাস অঙ্গরাজ্যের একটি রাউটারের ত্রুটিই এর পেছনে দায়ী ছিল। এছাড়া মাইক্রোসফটের আউটলুক ও টিমস সেবা বিশ্বজুড়ে দীর্ঘ সময় অচল থাকায় অসংখ্য মানুষ ভোগান্তিতে পড়েছিলেন। দৈনন্দিন জীবনের ভিত্তি হিসেবে কাজ করা প্রযুক্তির ওপর মার্কিনদের আস্থায় বড় ধাক্কা দিয়েছে এসব ঘটনা।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের ফলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো এখন সফটওয়্যারের ভেতর অনেক নতুন নতুন ত্রুটি বা ‘বাগ’ খুঁজে পাচ্ছে। তাড়াহুড়ো করে এই ত্রুটিগুলো সারাতে গিয়েই অনেক সময় বড় ধরনের কারিগরি বিপত্তির সৃষ্টি হচ্ছে, যা এখন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সিআইএ ও গোয়েন্দা দপ্তরে সাইবার হামলা

যুক্তরাষ্ট্রের সিআইএ ও গোয়েন্দা দপ্তরে সাইবার হামলা

আপডেট সময় ০৯:৩৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬