ঢাকা ০৪:২২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি

শীতের তীব্রতা ও সংকটময় পরিস্থিতি মোকাবিলায় ‘উইন্টার হিরোস’ ক্যাম্পেইনের অংশ হিসেবে বাংলাদেশসহ বিশ্বের সাতটি দেশে ৭০টি মানবিক ত্রাণ বহর পাঠানোর ঘোষণা দিয়েছে কাতার চ্যারিটি। সংস্থাটি জানিয়েছে, যেসব দেশ দীর্ঘমেয়াদি সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ বা মৌসুমি প্রতিকূলতার শিকার এবং যেখানে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত শরণার্থী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বসবাস, তাদের অগ্রাধিকার ভিত্তিতে এই সহায়তা দেওয়া হবে। বাংলাদেশ ছাড়াও এই সহায়তার আওতাভুক্ত দেশগুলো হলো আফগানিস্তান, লেবানন, সোমালিয়া, সুদান, কেনিয়া ও জিবুতি। তীব্র শীতের কষ্টে থাকা বাস্তুচ্যুত মানুষ, শরণার্থী এবং অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের এই উদ্যোগে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ত্রাণ বহরগুলোতে খাদ্যসামগ্রীর পাশাপাশি কম্বল, শীতকালীন পোশাকের বিশেষ কিট এবং পরিবারগুলোর জন্য শীত মোকাবিলায় জ্বালানি ভাউচার অন্তর্ভুক্ত করা হয়েছে। কাতার চ্যারিটির তথ্য অনুযায়ী, প্রতিটি ত্রাণ বহর বাবদ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ২৩ হাজার কাতারি রিয়াল। এই উদ্যোগের মাধ্যমে অন্তত ১ হাজার ৫০০ মানুষের জরুরি প্রয়োজন পূরণ করা সম্ভব হবে বলে আশা করছে সংস্থাটি।

কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিসহ সব দানশীল ব্যক্তির কাছে এই মানবিক কার্যক্রমে সহায়তার আবেদন জানিয়েছে সংস্থাটি। কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও দানশীল ব্যক্তিরা চাইলে খুব সহজেই এই উদ্যোগে অংশ নিতে পারবেন।

অনুদান দেওয়ার প্রক্রিয়া সহজতর করতে কাতার চ্যারিটির নিজস্ব ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে পেমেন্টের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ৪৪২৯ ০০০০ নম্বরে কল করে বা অ্যাপের মাধ্যমে অনুদান সংগ্রহকারী বা কালেক্টরকে নিজের কাছে আসার অনুরোধ করা যাবে। কাতার চ্যারিটির নির্দিষ্ট শাখা বা বিভিন্ন শপিং মলে থাকা সংগ্রহ বুথগুলোতে গিয়ে সরাসরি অনুদান দেওয়া যাবে। দাতারা চাইলে একটি পুরো ত্রাণ বহরের সম্পূর্ণ ব্যয় বহন করতে পারেন অথবা সর্বনিম্ন ৫০ কাতারি রিয়াল দিয়ে আংশিক সহায়তা করতে পারেন।

শীতকালীন ত্রাণ কার্যক্রমে কাতার চ্যারিটির রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। ২০২১ সালে সংস্থাটি তুরস্ক-সিরিয়া সীমান্ত দিয়ে সিরিয়ার বাস্তুচ্যুত মানুষ এবং জর্ডান ও লেবাননে অবস্থানরত শরণার্থীদের জন্য ২০০টি ত্রাণবাহী ট্রাক পাঠিয়েছিল, যা প্রায় ১ লাখ ২০ হাজার মানুষের উপকারে আসে। এছাড়া ২০২৩ সালের ‘ওয়ার্ম হার্টস’ ক্যাম্পেইনের মাধ্যমে লেবাননের বেকা, আক্কার ও আরসাল অঞ্চলে ১ হাজার ২০০টি খাদ্য ঝুড়ি, ১ হাজার ৯০০টি শীতকালীন কিট, ৩০০ প্যাকেট হিটিং সামগ্রী ও ২২৫টি তাঁবুর ত্রিপল বিতরণ করা হয়েছিল।

স্থল ও আকাশপথের মাধ্যমে নিয়মিত মানবিক সেতুবন্ধন তৈরির অংশ হিসেবে কাতার চ্যারিটি বিভিন্ন দেশের সংকটাপন্ন এলাকায় কাজ করছে। এর ধারাবাহিকতায় ২০২৬ সালের অক্টোবরে কাতার ফান্ড ফর ডেভেলপমেন্ট, হামাদ মেডিকেল করপোরেশন এবং অ্যাসপেটারের অংশীদারিত্বে সুদানে ৫০টি ট্রাকের একটি মানবিক বহর পাঠানো হয়েছিল, যেখানে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ছিল। এছাড়া ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত মিসর ও জর্ডানের পথ ব্যবহার করে গাজা উপত্যকায় খাদ্য ও জরুরি মানবিক ত্রাণ পৌঁছে দিতেও সংস্থাটি অগ্রণী ভূমিকা পালন করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩১ বছর আগে টয় স্টোরি যেভাবে হলিউডের অ্যানিমেশন বদলে দিল

বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি

আপডেট সময় ০৪:০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬