বাল্টিক সাগরে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে শনিবার ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং এটি ভাসতে ভাসতে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে। রাশিয়ার সামরিক বাহিনীর সাথে সম্পৃক্ত এই জাহাজটির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাও রয়েছে। ফিনল্যান্ডের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আকি-মাউরি হুহতিনেন এক সংবাদ সম্মেলনে জানান, সম্ভবত ইউক্রেন এই হামলার পেছনে রয়েছে, তবে ঠিক কী কারণে জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে তা এখনো পরিষ্কার নয়। পরে জাহাজটি ভাসতে ভাসতে ফিনল্যান্ডের জলসীমায় ঢুকে পড়ে।
স্পার্টা-২ নামের জাহাজটির ১৬ জন নাবিক প্রথমে লাইফবোটে আশ্রয় নেন এবং পরবর্তীতে কাছের একটি রুশ জাহাজে উঠে পড়েন। তাঁরা এখন রাশিয়ায় ফিরে যাচ্ছেন বলে ফিনল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইলেকে নিশ্চিত করেছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ইলিয়া ইলিন। তিনি আরও জানান, জাহাজটিতে কী ধরনের পণ্য রয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য নেই, তবে সামরিক সরঞ্জাম থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর আগে রুশ কর্মকর্তারাও একই তথ্য দিয়েছিলেন।
ঘটনার পর ফিনল্যান্ড উপসাগরের পূর্বাঞ্চলে আকাশ ও সমুদ্রপথে সাময়িক বিধিনিষেধ জারি করেছে হেলসিঙ্কি। বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রয়োজনে ড্রোন ঠেকানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কোস্টগার্ড কমান্ডার মিক্কো সিমোলা জানিয়েছেন, উদ্ধার অভিযানের সময় রাশিয়ার একটি হেলিকপ্টার অল্প সময়ের জন্য ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে। এর উদ্দেশ্য বেসামরিক মানুষকে রক্ষা করা। ড্রোন ঠেকানোর প্রয়োজন হলে কর্তৃপক্ষ যাতে কাজ করতে পারে, সে জন্যও এ ব্যবস্থা। ফিনল্যান্ডের কর্তৃপক্ষ সেখানকার পরিস্থিতি সামাল দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত জাহাজটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লজিস্টিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘ওবোরনলজিস্টিকা’র সাথে সম্পর্কিত।
জাহাজটি রাশিয়ার বিচ্ছিন্ন ভূখণ্ড কালিনিনগ্রাদের দিকে যাচ্ছিল এবং গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় হামলার শিকার হয়।
শনিবার রাত পর্যন্ত জাহাজটিতে আগুন জ্বলছিল এবং বর্তমানে ফিনল্যান্ডের জলসীমায় নোঙর করা অবস্থায় উদ্ধার অভিযান চলছে। রুশ জাহাজগুলো শেষ পর্যন্ত ধ্বংসাবশেষ টেনে রাশিয়ায় নিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, যুদ্ধ যে আমাদের প্রতিবেশী এলাকায় ছড়িয়ে পড়ছে, এটি তারই প্রতিফলন। সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পাল ইয়নসন জানিয়েছেন, ন্যাটোর ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তাদের যুদ্ধবিমান ফিনল্যান্ডের কমান্ডের অধীনে কাজ করছে। উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ফিনল্যান্ড ২০২৩ সালে এবং সুইডেন ২০২৪ সালে ন্যাটোর সদস্যপদ লাভ করে। এতে আশঙ্কা তৈরি হয় যে যুদ্ধের প্রভাব ন্যাটোর ভূখণ্ডেও পড়ছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর ফিনল্যান্ড ২০২৩ সালে আর সুইডেন ২০২৪ সালে এই সামরিক জোটে যোগ দেয়।
এস্তোনিয়া সরকার উদ্ধার অভিযানে সহায়তার জন্য তাদের নৌবাহিনীর একটি জাহাজ পাঠিয়েছে, যা আগুন নেভানো ও দূষণ নিয়ন্ত্রণে কাজ করছে। দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিশাল এক্সে লিখেছেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের প্রভাব বাল্টিক সাগরে পৌঁছে গেছে। ইউক্রেনকে সমর্থন দেওয়া থেকে আমাদের থামানো যাবে না। আগ্রাসনকারীর বিরুদ্ধে লড়াই করার অধিকার ইউক্রেনের আছে।’। আগ্রাসনকারীর থামার জন্য এটা আরেকটি সংকেত।
রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের দিকে ইউক্রেনের নিয়মিত ড্রোন পাঠানোর ঘটনার ধারাবাহিকতায় বাল্টিক সাগরে এই হামলার বিষয়টি সামনে এল। তবে এই ঘটনায় ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হেলসিঙ্কিতে অবস্থিত রাশিয়ার দূতাবাস মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। চলতি বছর রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের লেনিনগ্রাদ অঞ্চলের দিকে একের পর এক সামরিক ড্রোন পাঠিয়েছে ইউক্রেন। মন্তব্য জানতে চাইলে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
আকাশ নিউজ ডেস্ক 























