ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ তিন যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে সাত কেজি ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার ২১ নভেম্বর বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকা থেকে এই বিপুল পরিমাণ স্বর্ণসহ তিন ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধার হওয়া এই স্বর্ণের বাজারমূল্য প্রায় ১১ কোটি ৬৭ লাখ টাকা বলে জানিয়েছে এপিবিএন।

আটককৃতরা হলেন মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) ও মো. শাওন (৩৯)।

এদের মধ্যে সৌরভের বাড়ি মুন্সিগঞ্জে, জুয়েলের নোয়াখালীতে এবং শাওনের বাড়ি কুমিল্লা জেলায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ওই তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের সন্দেহজনক আচরণে আটক করা হয়। পরবর্তীতে এপিবিএন কার্যালয়ে নিয়ে সৌরভের দেহ তল্লাশি করলে তার কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। রাসায়নিক পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে, এগুলো ২৪ ক্যারেটের স্বর্ণের পেস্ট, যার মোট ওজন ৭ কেজি ৫০০ গ্রাম বা প্রায় ৬৪৩ ভরি। পরীক্ষা-নিরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে সেগুলো ২৪ ক্যারেটের স্বর্ণের পেস্ট বলে শনাক্ত হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বর্ণ চোরাচালানে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ইয়াছিন আরাফাত নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন এবং সেখান থেকে অভিনব সব কৌশলে স্বর্ণ দেশে নিয়ে আসতেন। এরপর দেশে অবস্থানরত বাকি দুই সহযোগী ও অজ্ঞাত কয়েকজনের সহায়তায় এই স্বর্ণ বাজারে সরবরাহ করা হতো। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় আইনি ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের দাবি, ১ নম্বর আটক ব্যক্তি সৌদি আরবে নিয়মিত যাতায়াত করেন এবং সেখান থেকে অভিনব কৌশলে স্বর্ণ বাংলাদেশে নিয়ে আসেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ তিন যাত্রী আটক

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ তিন যাত্রী আটক

আপডেট সময় ০৮:৪৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬