ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

ওমানে পুলিশ সেজে ১৮ হাজার রিয়াল সম্পদ সংক্রান্ত ঘটনায়, গ্রেপ্তার ৩

ওমানের রাজধানী মাস্কাটে আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয় দিয়ে এক প্রবাসীর কাছ থেকে ১৮ হাজার ওমানি রিয়াল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর এই অপরাধের সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। ভুক্তভোগী এবং গ্রেপ্তার হওয়া তিন ছিনতাইকারী—সবাই এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার বিবরণ অনুযায়ী, মাস্কাটের রাস্তায় চলন্ত অবস্থায় ওই প্রবাসীর গতিরোধ করে ছিনতাইকারী চক্রটি। এ সময় তারা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে দাবি করে এবং ভুক্তভোগীর কাছে পরিচয়পত্রসহ প্রয়োজনীয় নথিপত্র দেখতে চায়। একপর্যায়ে তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তার কাছে থাকা নগদ ১৮ হাজার রিয়াল ছিনিয়ে নিয়ে চক্রটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। একপর্যায়ে তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক কাছে থাকা ১৮ হাজার রিয়াল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ওই চক্রটি।

তদন্তে নেমে মাস্কাট পুলিশ দ্রুততম সময়ের মধ্যে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনার পরপরই তৃতীয় ছিনতাইকারী ওমান থেকে পালিয়ে অন্য দেশে আশ্রয় নেয়। তবে আন্তর্জাতিক পুলিশি সহযোগিতায় তাকেও শনাক্ত করে ওমানে ফিরিয়ে আনা হয় এবং আইনের আওতায় সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে আন্তর্জাতিক সহযোগিতায় অন্য একটি দেশ থেকেও তাকে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হয়।

এই ঘটনার প্রেক্ষিতে প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে রয়্যাল ওমান পুলিশ। যেকোনো ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিলেই তাকে অন্ধভাবে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে। পরিচয়পত্র যাচাই না করে এবং নগদ অর্থ কিংবা মূল্যবান সম্পদ হস্তান্তরের আগে অবশ্যই সংশ্লিষ্টদের আসল পরিচয় নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ফ্রেমে শি-ট্রাম্প-পুতিন: শেনজেনে বিরল কূটনৈতিক মুহূর্ত

ওমানে পুলিশ সেজে ১৮ হাজার রিয়াল সম্পদ সংক্রান্ত ঘটনায়, গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৮:৩৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬