ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

প্রয়োজনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধী দলগুলোকে সাথে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার রংপুরে একটি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। মীর শাহে আলম বলেন, বর্তমান পরিস্থিতিতে নতুন করে ভাবার সময় এসেছে। সংবিধান সংশোধনের কাজ চলছে এবং প্রয়োজনে বিরোধী দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করার পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলনের পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এ দেশের মানুষ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। এই বাংলাদেশ এখন আর কারো তাঁবেদারি করবে না। দেশ ও জনগণের পক্ষে থেকে লাল-সবুজের পতাকার মান রক্ষায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রয়োজনীয় সব কিছু করতে সরকার বদ্ধপরিকর।

জাতীয় সংসদের শেষ অধিবেশনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পরাজিত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো এখনো দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা মেরে বা থানা পুড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তারা শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের আত্মত্যাগকে বিসর্জন দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তিনি বলেন, বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল এবং গণতন্ত্রে আস্থাশীল। আগের সরকারের মতো গুম, হত্যা বা গুলির মাধ্যমে কোনো কিছু নির্মূল করতে চায় না বলেই সরকার ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লি সফরে তাজমহল ও দরগায় যাওয়ার সুযোগ পাবেন কি পাক মন্ত্রী?

প্রয়োজনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম

আপডেট সময় ০৪:৪৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬