অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিরা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। সফরকালে তিনি দেশটির সরকারের উচ্চপদস্থ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।
নিজের সফরের মূল লক্ষ্য তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, আমি এখানে এসেছি শেখার জন্য, জানার জন্য এবং দুই দেশের বন্ধুত্ব আরও মজবুত করতে। অস্ট্রেলিয়া সফরের পাশাপাশি মালয়েশিয়ায় প্রবাসীদের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।
এই সফরে তার সঙ্গে রয়েছেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম (আরমান) এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।
আকাশ নিউজ ডেস্ক 
























