ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন

কাতারের রাজধানী দোহায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ১৩ নভেম্বর শুক্রবার স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দের পাশাপাশি বন্ধুসভা কাতারের নিজস্ব সাংগঠনিক ওয়েবসাইট (bondhushavaqatar.com) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

সন্ধ্যাবেলায় শুরু হওয়া এই আয়োজনের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন বইমেলা সম্পাদক শরীফ হোসাইন। এরপর কাতারের বিভিন্ন প্রান্ত থেকে আসা সদস্যদের অংশগ্রহণে মূল অনুষ্ঠানমালার সূচনা হয়। বন্ধুসভা কাতারের সভাপতি শাকিল আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহ এম এ সালমান।

অনুষ্ঠানে বক্তৃতাকালে বন্ধুসভা কাতারের উপদেষ্টা আবজল আহমেদ ও বুরহান উদ্দিন গত ছয় বছরে কাতারে সংগঠনের কার্যক্রম, সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য ও প্রবাস জীবনে মানবিক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন। বন্ধুসভাকে আরও গতিশীল করার লক্ষ্যে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সত্য রায় উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন। এছাড়া সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাত, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম সানি ও নতুন সদস্য হাবিব তাদের অনুভূতি ব্যক্ত করেন। তাঁরা ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানকে সামনে রেখে মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন।

সংগঠনটির অর্ধযুগে পদার্পণ উপলক্ষে ওয়েবসাইট চালুর বিষয়টি ছিল এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। সাংগঠনিক কর্মকাণ্ডকে আধুনিক ও সহজলভ্য করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উপদেষ্টা আবজল আহমেদ আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটি উদ্বোধন করেন। এটি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় প্রধান উপদেষ্টা তামীম রায়হানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়।

সভাপতির সমাপনী বক্তব্যে শাকিল আহমেদ সবাইকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, কাতারে বন্ধুসভার এই পথচলা ভবিষ্যতে আরও সুদূরপ্রসারী হবে এবং সামাজিক কল্যাণে তাদের ভূমিকা আরও জোরদার হবে। অনুষ্ঠান শেষে কেক কাটার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন হয়। এই আয়োজনে যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম মাহমুদ, মোহাম্মদ জিহাদ, মতিউর রহমান মিশু, জিয়াউল হক, রাকিব হাসানসহ সংগঠনের অনেক সক্রিয় সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ফ্রেমে শি-ট্রাম্প-পুতিন: শেনজেনে বিরল কূটনৈতিক মুহূর্ত

কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন

আপডেট সময় ০৩:৩৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬