গাজীপুর মহানগর এলাকায় মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকেরা বড় ধরনের বিক্ষোভ প্রদর্শন করছেন। মালিকের বাড়ি থেকে সাইনবোর্ড পর্যন্ত বিভিন্ন পয়েন্টে তারা দফায় দফায় সড়ক অবরোধ করে রেখেছেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ কয়েকবার সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়তে হয়েছে। এক পর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হারিকেন ফ্যাক্টরি এলাকায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয় এবং বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়েছে।
অশান্ত পরিস্থিতির মুখে সকাল থেকেই বোর্ডবাজার থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন শিল্পকারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে কর্তৃপক্ষ ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে। সকালের দিকে শ্রমিকেরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধের চেষ্টা চালালে পুলিশ তাদের বারবার ছত্রভঙ্গ করে দেয়। তবে শ্রমিকেরা এক জায়গা থেকে সরিয়ে দেওয়ার পর অন্য স্থানে পুনরায় অবরোধ গড়ে তোলেন। এ সময় তারা রাস্তায় আগুন জ্বালিয়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীর দিকে ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষোভ প্রদর্শন করেন। যানবাহনের অভাবে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি তৈরি হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























