ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। বুধবার বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ তথ্য জানান। এর আগে ২০২৪ সালের ৮ আগস্ট তারিখে এই রিজার্ভের পরিমাণ ছিল ২৫.৯০ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ, গত দুই বছরের ব্যবধানে দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বর্তমানে অর্থাৎ ২০২৬ সালের ১৯ অক্টোবর হিসাবে বাংলাদেশের রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের মতো।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সকে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এই খাতটি চালুর উদ্যোগ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশি কর্মীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছিলেন। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ যেন বৈধ চ্যানেলে দেশে আসে, তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার ও উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করেছে।

হুন্ডি প্রতিরোধ এবং রেমিট্যান্স প্রবাহ গতিশীল করতে ব্যাংক ও এক্সচেঞ্জ হাউসগুলোর সঙ্গে সমন্বয় আরও জোরদার করা হয়েছে। লেনদেন প্রক্রিয়া সহজতর করার পাশাপাশি দ্রুত অর্থ প্রাপ্তি নিশ্চিত করতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিপরীতে সরকার নগদ প্রণোদনা প্রদান করছে। সরাসরি গ্রাহকের বৈদেশিক মুদ্রার হিসাবে রেমিট্যান্স জমা দেওয়ার সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে প্রয়োজনীয় সার্কুলার জারি করেছে, যা রেমিট্যান্স খরচ কমাতে সহায়তা করছে। দেশের তফসিলি ব্যাংক, বিদেশি এক্সচেঞ্জ হাউস ও মানি ট্রান্সফার অপারেটরদের মাধ্যমে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপন প্রক্রিয়া সহজ করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিদেশ থেকে টাকা পাঠানোর নতুন নতুন সংযোগ স্থাপনের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বর্তমানে রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধি এবং তা নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে প্রযুক্তি ও নতুন ধারণা ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে। সরকারের এসব সময়োপযোগী পদক্ষেপের ফলে হুন্ডি বা অবৈধ মাধ্যমের প্রভাব কমিয়ে বৈধ পথে রেমিট্যান্সের গতি বৃদ্ধি করা সম্ভব হচ্ছে বলেও তিনি আশা প্রকাশ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ফ্রেমে শি-ট্রাম্প-পুতিন: শেনজেনে বিরল কূটনৈতিক মুহূর্ত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:৩৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬