ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানা-নানীসহ ৪ জনের এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

লেভেল প্লেয়িং ফিল্ডের দায়িত্ব ইসির একার নয়,সরকারেরও : সিইসি

অাকাশ নিউজ ডেস্ক:

রাজনৈতিক দলগুলোর জন্য লেভেল প্লেয়িং ফিল্ডের দায়িত্ব ইসির কিছু আছে। সরকারেরও কিছু আছে। পল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানে মিটিং করতে পারবে কী পারবে না এটার দায় আমাদের না বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেন, সরকার কেন, যেকোনো প্রভাবমুক্ত হয়ে আমরা আগামী একাদশ সংসদ নির্বাচন করতে পারবো। লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারে এখন আমাদের করণীয় কিছুই নেই।

আজ রোববার সকালে ইসি প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কর্মপরিকল্পনা প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এই অভিমত ব্যক্ত করেন। ইসি সচিবের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।

সিইসি নূরুল হুদা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদেরকে ২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যে করতে হবে। ফলে নির্বাচনের জন্য দু’বছরেরও কম সময় হাতে আছে। এই নির্বাচনের জন্য আমরা সাতটি করণীয় দিক সনাক্ত করে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছি। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মিটিং করতে এখন পারবে কী পারবে না, এটার দায় আমাদের নয়। তফসিল ঘোষণার পর তাদের নিরাপত্তা ও মিটিং সুষ্ঠুভাবে করার দায় ইসির।

সিইসি বলেন, এখন আমরা সরকারকে কোনো অনুরোধ বা প্রভাব বিস্তার করতে পারি না।

নির্বাচন কখন নাগাদ হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিন আগে। তবে সরকার বা প্রেসিডেন্ট যদি এখন সংসদকে ভেঙ্গে দিয়ে নির্বাচনের আয়োজন করতে নির্দেশ দেন তাহলে তখন হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল

লেভেল প্লেয়িং ফিল্ডের দায়িত্ব ইসির একার নয়,সরকারেরও : সিইসি

আপডেট সময় ০৪:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭