ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাতক্ষীরা সীমান্তের সোনাই নদী থেকে যুবকের লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

সাতক্ষীরা কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্তের সোনাই নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে বিএসএফ। আনুমানিক ২৫/৩০ বছর বয়সের এই যুবকটি বাংলাদেশি না ভারতীয় তা নিশ্চিত করতে পারেননি উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীরা।

সীমান্তে বসবাসরত একাধিক ব্যক্তি জানান, শনিবার দুপুরে কেঁড়াগাছির শ্রীশ্রী ব্রক্ষ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম-মন্দির সংলগ্ন সোনাই নদীতে ওই যুবকের লাশ ভাসতে দেখে সেখানকার নাগরিককরা হৈ চৈ ও চিৎকার শুরু করেন। এ সময় নদীতে স্পীড বোর্টে টহলরত কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা সেখানে উপস্থিত হন। লাশ দেখতে নদীর বাংলাদেশ সীমানারায় ভিড় করেন স্থানীয় নাগরিকরা। পরে ভারতের তারালী ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই যুবকের লাশ উদ্ধার করে নিয়ে যান।

এ ব্যাপারে সাতক্ষীরা ৩৮ বিজিবি’র কাকডাঙ্গা কোম্পানি কমান্ডার সুবেদার হায়দার আলী জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে সীমান্ত নদী সোনাই নদীতে স্প্রিডবোর্টে টহলরত বিজিবি সদস্যরা সেখানে অজ্ঞাত ওই যুবকের লাশ দেখতে পান।

তিনি আরো জানান, যেহেতু লাশটি ছিলো সোনাই নদীর ভারতীয় সীমানায়, সেহেতু লাশটি ভারতীয তারালী ক্যাম্পের বিএসএফ সদস্যরা সেটি নিয়ে নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাতক্ষীরা সীমান্তের সোনাই নদী থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:২৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭