ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রোহিঙ্গা সংকট নিরসনে সরকারের কোনো অবস্থান নেই: খসরু

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের রোহিঙ্গা সংকট নিরসনে নৈতিক কোনো অবস্থান নেই। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে রোহিঙ্গা সমস্যা নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় খসরু এই মন্তব্য করেন।

তিনি বলেন, শুরুতে সরকার রোহিঙ্গাদের সন্ত্রাসী ও ইসলামী জঙ্গি অভিহিত করে মিয়ানমার সরকারের সঙ্গে একযোগে অভিযানের প্রস্তাব দিয়েছিল। পরবর্তী সময়ে দেশের জনগণ ও বিশ্ব সম্প্রদায় রোহিঙ্গাদের ওপর দমন পীড়ন ও জাতিগত নিধনের বিষয়ে সোচ্চার হলে আন্তর্জাতিক পুরস্কার লাভের আশায় সরকার লোক দেখানো সহায়তার হাত বাড়িয়েছে।

তিনিি আরো বলেন, মিয়ানমারে সেনাবাহিনী ও দোসরদের নির্যাতনে প্রাণভয়ে দুই মাসের কম সময়ে পাঁচ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। এতে বড় ধরনের মানবিক সংকট তৈরি হয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী দুই জেলা কক্সবাজার ও বান্দরবানে। রোহিঙ্গা জনগোষ্ঠীর পালিয়ে আসার এই স্রোত এখনো অব্যাহত আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিরসনে সরকারের কোনো অবস্থান নেই: খসরু

আপডেট সময় ০৫:০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭