ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুর্নীতিবাজরা আগামীতে মনোনয়ন পাবেন না: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনের মনোনয়ন নিয়ে যাতে কোনো ঠেলাঠেলি না হয়। দুর্নীতিবাজরা আগামীতে মনোনয়ন পাবেন না। এছাড়া আমরা আওয়ামী লীগ ও বিরোধীদের খোঁজ নিচ্ছি। সর্বাধিক জনপ্রিয় যিনি তিনিই মনোনয়ন পাবেন। শনিবার সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, নতুন সদস্য সংগ্রহ করে সবাইকে বঙ্গবন্ধুর পতাকাতলে আনতে হবে। তবে খেয়াল রাখতে হবে চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও স্বাধীনতা বিরোধিরা যেন সদস্য হতে না পারে।

তিনি আরো বলেন, খালেদা জিয়ার সংবর্ধনায় যত মানুষ হয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দিন শুধুমাত্র তার চেয়েও বেশি মহিলা এসেছিলেন। তাছাড়া খালেদা জিয়া তিন মাস পর দেশে ফিরে রাজপথ দখল করে জনগণকে সীমাহীন কষ্ট দিয়েছেন। ক্ষমতা পেলে কি করবেন, আল্লাহই ভালো জানেন।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিছবাহ উদ্দিন সিরাজ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুর্নীতিবাজরা আগামীতে মনোনয়ন পাবেন না: কাদের

আপডেট সময় ০৪:০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭