ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সিরাজগঞ্জে সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ সম্মাননা পেলেন ২ পুলিশ কর্মকর্তা

উত্তম কাজ ও দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সিরাজগঞ্জে দুই পুলিশ কর্মকর্তাকে সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ সম্মাননা দেওয়া হয়েছে। সম্মাননাপ্রাপ্তরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান। গত বুধবার বিকেলে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার ও ওসির হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)।

সভায় সেপ্টেম্বর মাসে জেলার বিভিন্ন পুলিশ ইউনিটে দায়িত্ব পালনকালে কর্মকর্তাদের কাজের সার্বিক মূল্যায়ন করা হয়। এই মূল্যায়নে পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলার ৩৪ জন পুলিশ সদস্যকে অর্থ, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়েছে। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা-সংক্রান্ত অগ্রগতি, মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার, উদ্ধার এবং পুলিশের বিবিধ কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার বিশেষ অবদান রাখা কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, মানবসেবায় পুলিশের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো কাজের এই স্বীকৃতি পুলিশ সদস্যদের আরও উৎসাহিত করবে এবং জনগণের সেবায় পুলিশি কার্যক্রমকে বেগবান করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় জেলার বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও সব থানার ওসিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা জোরদারে সভায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই

সিরাজগঞ্জে সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ সম্মাননা পেলেন ২ পুলিশ কর্মকর্তা

আপডেট সময় ০২:৫৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬