ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুবাইয়ে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন রেমিট্যান্সযোদ্ধা ফরহাদ

আকাশ জাতীয় ডেস্ক:

দুবাইয়ে কর্মস্থলে এক সহকর্মীকে বাঁচাতে গিয়ে ফরহাদ হোসেন (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে দুবাইয়ে একটি কোম্পানিতে কাজ করার সময় তার এক সহকর্মী বিদ্যুতায়িত হন। এ সময় তাকে উদ্ধার করতে এগিয়ে যান ফরহাদ হোসেন। সহকর্মীকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পর্শে আসেন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, তবে ওই শ্রমিক প্রাণে বেঁচে যান।

ফরহাদের মৃত্যুর খবরে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ১০ ও ৭ বছর বয়সি দুই সন্তানকে নিয়ে তার স্ত্রী মৌসুমি আক্তার গভীর শোকে মুহ্যমান হয়ে পড়েছেন। তার দুই সন্তানই স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।

মৌসুমি আক্তার জানান, প্রায় চার বছর আগে সংসারের হাল ধরতে অটোভ্যান বিক্রি, ব্যাংক ঋণ ও ধারদেনা করে দুবাই পাড়ি জমান ফরহাদ। বছরখানেক আগে ছুটিতে দেশে এসে পরিবারের সঙ্গে কিছুদিন সময় কাটিয়ে আবার কর্মস্থলে ফিরে যান।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, এখনো প্রায় দেড় লাখ টাকা ঋণ রয়েছে। আমার দুই সন্তানকে নিয়ে কীভাবে চলব, বুঝতে পারছি না। সহকর্মীকে বাঁচাতে গিয়ে আমার স্বামী প্রাণ হারালেন।

স্থানীয়রা জানান, ফরহাদ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তারা সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে, ফরহাদের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুবাইয়ে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন রেমিট্যান্সযোদ্ধা ফরহাদ

আপডেট সময় ০৪:১০:২২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬