ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন: নিহত ৫, নিখোঁজ ৪১

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৪১ জন।

রোববার (২ আগস্ট) দেশটির তল্লাশি ও উদ্ধারকারী সংস্থা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

উদ্ধারকারী সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় ফেরিটিতে মোট ২৭১ জন যাত্রী ও ক্রু ছিলেন। তাদের মধ্যে ২২৫ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনো জোরালো তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে সংস্থাটি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে।

জানা গেছে, যাত্রীবাহী ফেরিটি পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসার শহরের দিকে যাচ্ছিল। রোববার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে ফেরিটিতে এমন ভয়াবহ আগুন লেগেছে, তা এখনো স্পষ্ট নয়।

উল্লেখ্য, দুর্ঘটনাস্থল মাদুরা দ্বীপটি ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের উত্তর-পূর্ব উপকূলের অদূরে অবস্থিত। সমুদ্রপথে যাতায়াতের জন্য এই রুটটি বেশ পরিচিত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন: নিহত ৫, নিখোঁজ ৪১

আপডেট সময় ০৪:২০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬