ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ প্রধানমন্ত্রী যুবক ও যুব নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে চান: ক্রীড়া প্রতিমন্ত্রী ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি সরকারের আশ্বাসে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীরের জামিন: যা জানা গেল দেশের কঠিন অতীত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে: দুদু

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিএনপির বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক:

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে রাজধানীর যাত্রাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। রবিবার বিএনপি নেতা নবীউল্লাহ নবীর নেতৃত্বে যাত্রাবাড়ী থানা বিএনপি আয়োজিত এ কর্মসূচিতে পাটওয়ারীর বক্তব্যকে ‘অশালীন ও অবমাননাকর’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে নবীউল্লাহ নবী বলেন, অন্যায় ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নাসীরুদ্দীন পাটওয়ারীরা সরকার পতনের কথা বলে কেউ কেউ ভিউ ব্যবসা করছেন এবং ভাইরাল হওয়ার উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করে বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে, তাই মিথ্যাচার ও কটূক্তির মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান কিংবা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, এনসিপিকে বলবো নাটকের রাজনীতি পরিহার করে নিজেদের সীমার মধ্যে থাকুন। তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য বন্ধ না করলে দেশের সাধারণ মানুষই এর দাঁতভাঙা জবাব দেবে। আপনাদের মিথ্যাচার ও কটূক্তির জন্য- শুধু হবিগঞ্জ কেন, দেশের কোথাও জনগণ আপনাদের ছেড়ে কথা বলবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যাত্রাবাড়ী থানার আহ্বায়ক জামশেদুল আলম শ্যামল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য মীর হাসান কামাল তাপস, ৪৮ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, যাত্রাবাড়ী থানা আহ্বায়ক কমিটির সদস্য তারিকুল ইসলাম তারেক, মো. আনোয়ার হোসেন ভুট্টু, ৫০ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. শাকিল মোল্লা এবং যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দ্বীন ইসলাম দ্বীনা।

এ ছাড়া যাত্রাবাড়ী থানা জাসাসের সভাপতি মো. আলী শেখ, সহ-সভাপতি মো. বকুল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ঢাকা মহানগর দক্ষিণের মহিলা সম্পাদিকা মেহের আফরোজ খানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যাত্রাবাড়ী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমেদ খান। সমাবেশের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যাত্রাবাড়ী থানা আহ্বায়ক কমিটির সদস্য তারিকুল ইসলাম তারেক।

একই সঙ্গে এ বিক্ষোভ সমাবেশ থেকে ঢাকা-৫ আসনে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান বিএনপি নেতা নবীউল্লাহ নবী। তিনি বলেন, জনগণের নিরাপত্তা, মাদকমুক্ত সমাজ এবং চাঁদামুক্ত এলাকা প্রতিষ্ঠায় কাউকে ছাড় দেওয়া হবে না। যে কোনো সন্ত্রাস, অন্যায় ও মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিএনপির বিক্ষোভ

আপডেট সময় ০৫:৪০:২০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬