ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৩ নতুন দায়িত্ব পেলেন ফজলুর রহমান জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নেব: আইনমন্ত্রী গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা: জামায়াত আমির কেশম দ্বীপে হামলার ‘মূল্য দিতে হবে’ যুক্তরাষ্ট্রকে:গালিবাফের হুঁশিয়ারি ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: সংসদীয় কমিটিকে মোদি সরকার নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে মামলার আবেদনে আইফোন চুরির অভিযোগ শিল্প বাঁচাতে চাই সুষ্ঠু জ্বালানি ব্যবস্থাপনা নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা

জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নেব: আইনমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

জুলাই সনদের আলোকে সংস্কার এগিয়ে নিয়ে যেগুলো সংশোধন করা দরকার সেগুলো সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান।

আইনমন্ত্রী বলেন, প্রস্তাবনার আলোকেই ১৩৩টি অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে, আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি। সেই কমিটি জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নেবে।

হবিগঞ্জে এনসিপির মামলা প্রসঙ্গে তিনি বলেন, আদালত, আইন, পুলিশ বিভাগ যদি নিয়ন্ত্রণে থাকতো তাহলে তো মামলা হতো না। মামলা তো একটা হয়েছে, মামলা যথাযথভাবে আইনসংগতভাবে তদন্ত হবে এবং যারা দোষী তাদের শাস্তি হবে।

শেখ হাসিনা দেশে আসার বিষয়ে মন্ত্রী বলেন, সরকারের জায়গা থেকে আইনগত যতটা পদক্ষেপ নেওয়া সম্ভব ততটুকু করা হয়েছে। এখন তিনি (শেখ হাসিনা) বলেছেন যে তিনি নিজেই আসবেন। তো নিজে আসলে তো ভালো। তিনি বাংলাদেশে আসবেন, আইনের কাছে সোপর্দ করবেন এবং আইনসংগতভাবেই তাকে ডিল করা হবে। এখানে আমরা আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো কিছু করব না।

সম্পত্তির আইনি বন্টন নিয়ে তিনি বলেন, আমরা একটা আইনসংগতভাবে আগানোর চেষ্টা করছি। পাকিস্তান সুপ্রিম কোর্ট, ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট এবং আমাদের এখানেও কিছু কিছু মামলায় এই নজির আছে যে বাবা-মা তার সন্তানকে সম্পত্তি দান করার পরে তাদের হাতে আর কিছু থাকে না। শেষ জীবনে অসহায় হয়ে যান তারা। এই শেষ জীবনে যাতে তারা অসহায় না হন, সেই ব্যবস্থাকে প্রটেক্ট করার জন্য আমরা আইনিভাবেই অবস্থান নেব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নেব: আইনমন্ত্রী

আপডেট সময় ০১:৫০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬