ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন

আকাশ জাতীয় ডেস্ক:

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির ইতিহাস আপসকামিতা ও পলায়ন পরতার নয়; বিএনপির ইতিহাস স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস।

আজ বুধবার (২৯ জুলাই) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মরহুম শফিউল বারী বাবুর সহধর্মিণী সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন উপস্থিত ছিলেন।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি রাজনীতি করে দেশের মানুষের জন্য, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না।

মন্ত্রী মরহুম শফিউল বারী বাবুর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, বাবু ছিলো সৎ, নিষ্ঠাবান, ত্যাগী, দায়িত্ববোধসম্পন্ন এবং দলের জন্য নিবেদিতপ্রাণ।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাবু ভাইয়ের সঙ্গে আমার রক্তের সম্পর্ক না থাকলেও ছিল আদর্শিক সম্পর্ক। বিগত দিনগুলোতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে রাজপথে ছিলাম। তিনি যে ন্যায়ভিত্তিক মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য ২০২০ সালের এই দিনে শফিউল বারী বাবু ইন্তেকাল করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং পরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন

আপডেট সময় ১১:২০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬