ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:

শুধু আইন প্রয়োগ কিংবা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয় উল্লেখ করে মাদকবিরোধী অভিযানকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক মাদকবিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সংবাদমাধ্যমের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ার কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, আমরা সবাইকে সম্পৃক্ত করে মাদকবিরোধী অভিযান শুরু করেছি। আমাদের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার থেকে শুরু করে সরকারি কর্মকর্তা, স্কুল-কলেজ, রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রতিষ্ঠানগুলোকে নিয়ে এই অভিযানকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। এটি ছাড়া বিকল্প কোনো পথ নেই।

তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, তার মাধ্যমে অবশ্যই ইতিবাচক ফল মিলবে।

সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখার অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, এই প্রচারটাই মূল কাজ—যাতে সবাই বুঝতে পারে মাদক খারাপ জিনিস এবং তা ব্যবহার করা উচিত নয়। এভাবেই সবাইকে সঙ্গে নিয়ে এগোতে হবে।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বিশেষ সভায় সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

আপডেট সময় ০১:৩০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬