ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান

আকাশ জাতীয় ডেস্ক:

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে ঘিরে দলীয় কর্মী ও সাধারণ লোকজনের মধ্যে ধস্তাধস্তি ও উত্তেজনার ঘটনা ঘটেছে। রোববার রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ ভবন এলাকার কাছে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে এ ঘটনা ঘিরে কোনো বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী।

সংসদ ভবন এলাকায় ধস্তাধস্তি ও উত্তেজনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, প্রতিমন্ত্রী ইশরাক হোসেনেকে ঘিরে উপস্থিত দলীয় কর্মী ও সাধারণ লোকজনের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে তা হাতাহাতির দিকে গড়ায়। পরিস্থিতি শান্ত করতে প্রতিমন্ত্রী নিজেই এগিয়ে এলে তাকে ঘিরে আরও উত্তেজনা সৃষ্টি হয়। অনেকে পেছন থেকে প্রতিমন্ত্রী ইশরাককে হেনস্তার চেষ্টাও করেন। এ সময় এক পুলিশ সদস্য তাকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

এ ঘটনা ঘিরে প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির স্বাক্ষরিত এক বিবৃতিতে কোনো বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ২৫ জুলাই নবনিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান শেষে উপস্থিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে হঠাৎ তর্ক-বিতর্কের সৃষ্টি হলে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

এতে আরও বলা হয়, পরিস্থিতি শান্ত করতে তিনি নিজেই এগিয়ে যান, সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানান এবং অবরুদ্ধ সড়ক যান চলাচলের উপযোগী করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেন।

বিবৃতিতে দাবি করা হয়, বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এড়াতে ইশরাক হোসেন তাদের মাঝখানে দাঁড়িয়ে দূরত্ব সৃষ্টি করেন। পরে তিনি উভয় পক্ষকে ঘটনাস্থল ত্যাগের নির্দেশ দেন।

এতে অভিযোগ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে একটি মহল ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার এবং প্রতিমন্ত্রীর ভূমিকা সম্পর্কে বিভ্রান্তিকর বার্তা ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

বিবৃতিতে আরও বলা হয়, ইশরাক হোসেন সবসময় শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনাকাঙ্ক্ষিত এ ঘটনার পেছনে কোনো উসকানি বা পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সবাইকে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান

আপডেট সময় ০৯:২৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬