ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ চীনে

File Photo

অাকাশ বিনোদন ডেস্ক:

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম এখন চীনে। আজ শুক্রবার স্থানীয় সময় সকাল আটটায় চীনের গোয়াংজু পৌঁছেছেন তিনি। সেখানে মিস ওয়ার্ল্ডের প্রতিনিধিরা জেসিয়াকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে জেসিয়াকে নিয়ে যাওয়া হয় ব্ল্যাক ফরেস্ট হোটেলে। ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ১১৭টি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নিচ্ছেন তিনি। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত তিনি এ হোটেলেই অবস্থান করবেন।

সকালে হোটেলে পৌঁছার পর কিছুক্ষণ বিশ্রাম নেন জেসিয়া। আজই শুরু হচ্ছে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার বিভিন্ন কার্যক্রম। জানা গেছে, সকালেই প্রতিযোগিতায় অংশ নেওয়া ১১৭টি দেশের প্রতিযোগীদের নিয়ে ব্ল্যাক ফরেস্ট হোটেলে শুরু হয়েছে গ্রুমিং সেশন। চলবে ৪ নভেম্বর পর্যন্ত। এর পরের সেগমেন্ট হবে ৫ থেকে ১৬ নভেম্বর। ১৭ নভেম্বর প্রতিযোগিতায় অংশ নেওয়া দেশগুলো থেকে আসা বিভিন্ন পণ্যের নিলাম অনুষ্ঠিত হবে। এই নিলাম থেকে প্রাপ্ত অর্থ মিস ওয়ার্ল্ড ফাউন্ডেশন চ্যারিটেবল ফান্ডে দেওয়া হবে।

গতকাল বৃহস্পতিবার রাত ১২টা ৫০ মিনিটে চীনের উদ্দেশে যাত্রা করেন জেসিয়া। হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজক প্রতিষ্ঠান ও স্পনসর প্রতিষ্ঠানের পক্ষ থেকে জেসিয়াকে বিদায় জানান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক নাসরিন চৌধুরী ও উপব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মাশফেকা ইসলাম প্রান্তর। চায়না সাদার্ন এয়ারলাইনসের ফ্লাইটে দেশ ছাড়ার আগে জেসিয়া ইসলাম সবার উদ্দেশে বলেন, ‘আমি সবার সমর্থন, ভালোবাসা আর দোয়া চাই। বিশ্বমঞ্চে আমি যেন দেশের মুখ উজ্জ্বল করতে পারি।’

মিস ওয়ার্ল্ডের উদ্বোধনী অনুষ্ঠান হবে ৩১ অক্টোবর চীনের শিমেলং ওশান কিংডমে। সেখানে সব প্রতিযোগীকে স্বাগত জানানো হবে। এ অনুষ্ঠানে অংশ নেবেন ৫০০ জন শিল্পী। থাকবে প্রতিযোগীদের প্যারেড। জানা গেছে, এবার মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার সবাইকে ‘টপ মডেল’, ‘ট্যালেন্ট’, ‘মাল্টিমিডিয়া’, ‘স্পোর্ট’, ‘বিউটি উইথ আ পারপাস’ এবং ‘হেড টু হেড চ্যালেঞ্জেস’ বিভাগে লড়তে হবে। ‘হেড টু হেড চ্যালেঞ্জেস’ বিভাগটি এবারই যুক্ত করা হয়েছে এ প্রতিযোগিতায়। জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম আর ইন্টার অ্যাক্টিভিটির ওপর জোর দেওয়া হবে এখানে। নতুন এই বিভাগে অংশ নেবেন শীর্ষ ৪০ জন প্রতিযোগী। এখান থেকে সেরা ২০ জন নির্বাচিত হবেন।

১৮ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় চীনের সানাইয়া শহরে শুরু হবে ৬৭তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান। আড়াই ঘণ্টার এ অনুষ্ঠান ডিজাইন করছে বেইজিং রাইজ। উপস্থাপনা করবেন টিম ভিনসেন্ট, মেগান ইয়ং ও স্টিভ ডগলাস। নতুন মিস ওয়ার্ল্ডকে মুকুট পরিয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে। চীনের সানাইয়া সিটি এরেনায় ৬৭তম মিস ওয়ার্ল্ড চূড়ান্ত অনুষ্ঠানের মঞ্চকে ঘিরে থাকবে কঠোর নিরাপত্তা।

প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর ১৯ নভেম্বর দেশে ফিরবেন জেসিয়া ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ চীনে

আপডেট সময় ০৮:৪৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭