ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বরিশালে সিঁধ কে‌টে ‌একরা‌তে ৪ ঘরে চুরি

আকাশ জাতীয় ডেস্ক:

বরিশালের বাবুগঞ্জে একরাতে চার ঘরে সিঁদ কেটে চুরি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার দক্ষিন রাকুদিয়া গ্রামে এ চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানিয়েছে, দক্ষিণ রাকুদিয়া গ্রামের মনির তামিদারের কবির তামিদার, কালাম হাওলাদারের এবং রুবেল মল্লিকের ঘরে সিঁধ কেটে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে তাদের ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে গেছে। ঘটনার সময় প্রত্যেক পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকায় কেউ কিছু টের পাননি।

সকালে ঘুম থেকে উঠে সিঁধ কাটা দেখতে পেয়ে তারা চুরির বিষয়টি বুঝতে পেরেছেন। ধারাবাহিকভাবে চুরি ঘটনায় গ্রামে আতংক বিরাজ করছে। তারা রাতের নিরাপত্তা জোরদার, নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি এবং দ্রুত চোরচক্রকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। সংঘবদ্ধ চোর চক্রকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বরিশালে সিঁধ কে‌টে ‌একরা‌তে ৪ ঘরে চুরি

আপডেট সময় ০৯:৩০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬