ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

দেশজুড়ে তীব্র ছাত্র আন্দোলন এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রহ্লাদ জোশীকে দেশের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শক্রমে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধানের ৭৫ অনুচ্ছেদের (২) উপধারা অনুযায়ী অবিলম্বে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

একইসঙ্গে মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রী প্রহ্লাদ জোশীকে তার বর্তমান দপ্তরের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব অর্জনের নির্দেশ দিয়েছেন।

এর আগে ধর্মেন্দ্র প্রধান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন সরকারি পরীক্ষার অনিয়মকে কেন্দ্র করে দেশব্যাপী ব্যাপক ছাত্র বিক্ষোভের মুখে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন।

প্রহ্লাদ জোশী বর্তমানে কেন্দ্রীয় সরকারের ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন এবং নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রালয়ের দায়িত্ব পালন করছেন। বর্তমান পোর্টফোলিওর পাশাপাশি এখন থেকে তিনি দেশের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

আপডেট সময় ০৮:৫০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬