ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জুলাইয়ের দিনগুলোই জ্বলন্ত সাক্ষী, ইসলামী আন্দোলন মানবতার পক্ষের শক্তি: চরমোনাই পীর

আকাশ জাতীয় ডেস্ক:

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল বলেছেন, দেশে শতাধিক রাজনৈতিক দল আছে। সবাই সভা-সেমিনারে দেশপ্রেমের বয়ান দিয়ে আসছে। অথচ, দেশের ক্লান্তিকালে কখনোই তারা দেশপ্রেমের চিন্তায় জয়ী হতে পারেনি। জুলাই অভ্যুত্থানে কেউ দলীয় ব্যানারে বা দলীয় বক্তৃতায়ও সরাসরি আন্দোলন, সংগ্রামের দিনগুলোতে সামনে আসতে পারেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ কথা-কাজের মিল রেখে আন্দোলনে সবসময় সক্রিয় ভূমিকা রেখেছে। জুলাই অভ্যুত্থানের দিনগুলোই জ্বলন্ত সাক্ষী; ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ ও মানবতার পক্ষের শক্তি।

শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি আহমদ আবদুল কাইয়ূমের সভাপতিত্বে ‘নগর সম্মেলন ২০২৬’-এ তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, স্বাধীনতার পর থেকে যারাই দেশের শাসনব্যবস্থা পরিচালনা করেছে, তাদের মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠা হয়নি। বরং বারবার এদেশের মানুষকে রক্তের বিনিময়ে তাদের ক্ষমতাচ্যুত করতে হয়েছে। জাতি হিসেবে এগুলো কলঙ্কজনক অধ্যায়। দেশের মানুষ এখন মুক্তি চায়। এদেশের মানুষ কুরআনের শাসন দেখতে চায়। এদেশের মানুষ আর ভারত বা আমেরিকার গোলাম হয়ে থাকতে চায় না।

নগর সেক্রেটারি আবদুল আউয়াল মজুমদারের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কেন্দ্রীয় সদস্য আবদুর রহমান, কেন্দ্রীয় সদস্য মুফতি কেফায়াতুল্লাহ কাশফী, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলতাফ হোসেন, আনোয়ার হোসেন, এমএইচ মোস্তফা, আবদুর রাজ্জাক, কে এম শরীয়াতুল্লাহ, ছাত্রনেতা মুনতাসির আহমাদ, অধ্যাপক ফজলুল হক মৃধা, জিয়াউল আশরাফ, নাজির আহমাদ শিবলী, মাইনুল ইসলাম, জুবায়ের হোসাইনসহ নগর ও থানার নেতৃবৃন্দ।

আমিরের বক্তব্য শেষে পীর সাহেব চরমোনাই নতুন সেশনের কমিটি ঘোষণা করেন। কমিটির সভাপতি শেখ ফজলুল করীম মারুফ, সহ-সভাপতি জিএম রুহুল আমীন, আনোয়ার হোসেন, এমএইচ মোস্তফা, আব্দুল আউয়াল মজুমদার, মাওলানা আব্দুর রাজ্জাক, সেক্রেটারি কেএম শরীয়াতুল্লাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জুলাইয়ের দিনগুলোই জ্বলন্ত সাক্ষী, ইসলামী আন্দোলন মানবতার পক্ষের শক্তি: চরমোনাই পীর

আপডেট সময় ০৭:০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬