ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিং এলাকায় পুলিশের এক এসআইকে ছুরি মেরে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

‘পুর্ব শত্রুতার জেরে’ এ হামলার ঘটনা ঘটেছে বলে ভাষ্য মোহাম্মদপুর পুলিশের, আহতের পিঠে ৪৩টি সেলাই লেগেছে।

কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের, ৪ নম্বর রোডে নিজের বাসার কাছে বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনার শিকার হন পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত এসআই ওসমান গণি। তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশন শাখায় কর্মরত আছেন।

ডিএমপির তেজগাঁও বিভাগের (মোহাম্মদপুর-আদাবর জোন) সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলছেন, এটি ছিনতাইয়ের ‘ঘটনা নয়’। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে মনে হয়েছে এটি পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। আমরা জড়িত হামলাকারীকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

আহত ওই পুলিশের বরাত দিয়ে এসি মামুন আরও বলেন, প্রত্যক্ষদর্শী ও থানার একাধিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে স্ত্রী ও একমাত্র সন্তানকে সঙ্গে নিয়ে কাঁচাবাজার শেষে বাসায় ফিরছিলেন এসআই ওসমান গনি। এ সময় পেছন থেকে অজ্ঞাত এক দুর্বৃত্ত তার পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। ছুরিকাঘাতের পর আহত পুলিশ সদস্য হামলাকারীকে ধাওয়া করলেও তাকে আটক করতে পারেননি।

ঘটনার কারণ সম্পর্কে পুলিশের এসি আব্দুল্লাহ আল মামুন বলছেন, ভুক্তভোগীর ধারণা ‘পূর্ব শত্রুতার জের ধরে’ কেউ এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই

আপডেট সময় ০৭:১৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬