ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ

আকাশ জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ বলেছেন, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে গতকালকে সাতক্ষীরার একজন এমপির অপকর্মের ভিডিও ভাইরাল হয়েছে। এতে আমাদের মান ইজ্জত থাকে? যারা আজকে ইসলামকে ব্যাবহার করে রাজনীতি করছেন, আমি বলেছিলাম এটা একটা ভণ্ড রাজনৈতিক দল। একেবারে ভণ্ড। তারা মুখে যে কথা বলে তাদের কাজে সেই মিল নাই।

বুধবার দুপুর ১২টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সেবা দান কার্যক্রম ডিজিটালাইজেশনে ‘হাসপাতাল অটোমেশন সিস্টেমের’ উদ্বোধনী অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হারুনুর রশিদ বলেন, আমি মনে করি এখানে ব্যাভিচার-জেনা সমাজে ছড়িয়ে পড়ছে এই সমস্ত অপরাধীদের কারণে। যারা ধর্মীয় রাজনৈতিক দলের লেবাস ধরে এই সমস্ত অপরাধ করে বেড়াচ্ছে। আমি সরকারকে বলবো এখানে জেনা ও ব্যাভিচারের আইন আছে মৃত্যুদণ্ড। একেবারে সরাসরি মৃত্যুদণ্ড। সুতরাং এটি যদি প্রমাণ হয় ব্যাভিচার ও জেনার সাথে জড়িত, তাহলে সেই এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রী তদন্ত করতে যান, দেখবেন এই জামায়াতে ইসলামের নেতারা সব হাউ মাউ শুরু করবে- আমরা এই সরকারকে ফেলে দেবো। কিন্তু সরকারকে ফেলে দেওয়া এতো সোজা নয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার, আরএমও মাহবুব হাসান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বারেক, মাসিদুল হক নিখিল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ

আপডেট সময় ০৬:১০:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬