ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ৪২ কর্মদিবসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা

বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ, পুলিশকে ‘গুন্ডা’ বলে কটাক্ষ অরিজিতের

আকাশ বিনোদন ডেস্ক :

ভারতে সিজেপি আন্দোলনকে কেন্দ্র করে দিল্লিতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও সহিংসতার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইউনিফর্ম পরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ‘গুন্ডা’ বলে মন্তব্য করেন তিনি। এতে এক ভক্ত ক্ষুব্ধ হয়ে গায়কের প্রতি সব সম্মান হারিয়েছেন বলে জানালে অরিজিৎ অত্যন্ত কড়া ও স্পষ্ট জবাব দেন, ‌‘আমার প্লেলিস্ট মুছে ফেলুন এবং আমার অস্তিত্ব ভুলে যান।’

গত ২০ জুলাই দিল্লিতে সংসদ ভবনের দিকে যাওয়া বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপের ঘটনার পর ২১ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ক্ষোভ উগরে দেন অরিজিৎ। একটি পোস্টে তিনি লেখেন, ইয়ার এবার তো ছাত্রদের মারছেন আপনারা এখানে। হ্যালো নেতা, মন্ত্রী!! হ্যালো দিল্লি পুলিশ, আপনাদের কি লজ্জা করে না!!?? কী চলছে এসব ভাই!! নিজেদের কি ভগবান মনে করে নিয়েছেন ***? সব কিছু মনে রাখা হবে! হর হর মহাদেব! মনে রাখবেন একমাত্র পরিবর্তনই শাশ্বত!’ এর পরপরই অন্য একটি পোস্টে তিনি লেখেন, ‘ওয়াও!! ইউনিফর্ম পরা মানুষ নামের জীবগুলোর গুন্ডার মতো আচরণ করার ভিডিও দেখছি।’

অরিজিতের এই মন্তব্যে হতাশ হয়ে এক ভক্ত লেখেন, ‘এটি সিজেপি বা সরকারের বিষয় নয়, তবে আপনার প্রতি আমার যেটুকু সম্মান ছিল তা শেষ হয়ে গেছে। এর জন্য অনেক বিষয় দায়ী। কিন্তু আপনি যেমন বলেছেন, আমার মতামত আপনার কাছে গুরুত্বপূর্ণ নয়। এতদিনের ভক্ত হিসেবে আমি এটারই যোগ্য। তবে এখন আমি আপনাকে মন থেকে ঘৃণা করি।’

ভক্তের এমন মন্তব্যে বিন্দুমাত্র নতি স্বীকার না করে অরিজিৎ জবাব দিয়ে লেখেন, ‘কেউ আমাকে সম্মান করল কি করল না তা নিয়ে আমি চিন্তিত নই। আমি কারও মতামত নিয়েও মাথা ঘামাই না, কারণ প্রত্যেকের নিজস্ব মতামত রয়েছে। আপনি আমার ভক্ত বলেই যে আমাকে আপনাকে মিষ্টি কথায় ভুলিয়ে রাখতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে একজন মানুষ হিসেবে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমার শব্দগুলো হয়তো আপনার অনুভূতির আঘাত করেছে। আমি সততার সঙ্গে দুঃখিত, আমার উদ্দেশ্য তা ছিল না। বিষয়টি হচ্ছে আমি প্রচণ্ড ক্ষুব্ধ। নিজেকে চাপমুক্ত রাখতে আমাকে ক্ষমা করে দিন। আপনি আমার পুরো প্লেলিস্ট মুছে ফেলতে পারেন এবং আমার অস্তিত্ব ভুলে যেতে পারেন। ভালো থাকুন। আমি সত্যি আপনার সুস্বাস্থ্য ও সুখ প্রার্থনা করি। তবে এতে আমার মতামত পরিবর্তন হবে না। ভালো থাকবেন।’

এরপর অপর এক ব্যবহারকারী যখন প্রশ্ন তোলেন যে সেখানে কি সবাই পুলিশ সদস্য ছিল, তার জবাবে এই জনপ্রিয় গায়ক লেখেন, ‘আমি যখন ওই অমানুষগুলোকে দেখেছিলাম, তারা সবাই তাদের জাঁকজমকপূর্ণ ইউনিফর্মে ছিল, তাই না? কিছু লোক সাধারণ পোশাকেও ছিল।’

উল্লেখ্য, দিল্লিতে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টার অভিযোগে বিক্ষোভকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও টিয়ারগ্যাস প্রয়োগ করলে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। এতে ৫০ জনেরও বেশি পুলিশ সদস্য এবং সমসংখ্যক বিক্ষোভকারী আহত হন। ঘটনার পর সংসদ মার্গ, প্যাটেল চকসহ বেশ কয়েকটি এলাকা থেকে শতাধিক বিক্ষোভকারীকে আটক করে দিল্লি পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ

বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ, পুলিশকে ‘গুন্ডা’ বলে কটাক্ষ অরিজিতের

আপডেট সময় ০৮:১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬