ঢাকা ১১:৫২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান, কোনো প্রশ্রয় নয়: নিপুন রায়

আকাশ জাতীয় ডেস্ক:

মাদকের বিস্তার রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং কোনোভাবেই মাদককে প্রশ্রয় দেওয়া হবে না।

সোমবার বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ, গাছের চারা ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিপুন রায় বলেন, গত ১৭ বছরে দেশে মাদকের বিস্তার ঘটিয়ে তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে। সেই পরিস্থিতি থেকে দেশকে বের করে আনতে হলে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়। সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং খেলাধুলার পরিবেশ নিশ্চিত করাও জরুরি। সরকার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির পরিকল্পনা নিয়েছে। যুবসমাজ খেলাধুলায় সম্পৃক্ত থাকলে তারা মাদক থেকে দূরে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

ইমাম ও পুরোহিতদের উদ্দেশে নিপুন রায় বলেন, মসজিদের বয়ান ও মন্দিরের ধর্মীয় আলোচনায় মাদকের ভয়াবহতা তুলে ধরে মানুষকে সচেতন করতে হবে, যাতে প্রতিটি পরিবার এ বিষয়ে সতর্ক হয়।

তিনি আরও বলেন, শুধু বৃক্ষরোপণ নয়, নতুন নার্সারি উদ্যোক্তা তৈরি করেও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে।

ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিলাল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান, কোনো প্রশ্রয় নয়: নিপুন রায়

আপডেট সময় ০৫:৫০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬