ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জুলাই চেতনা সবচেয়ে বেশি ধারণ করে বিএনপি: খায়রুল কবির খোকন

আকাশ জাতীয় ডেস্ক:

নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, জুলাই চেতনা সবচেয়ে বেশি বিএনপির প্রতিটি নেতাকর্মী তাদের নিজেদের অন্তরে ধারণ করে।

তিনি বলেন, কেউ যদি জুলাই চেতনা বিক্রি করতে চান, বিক্রি করে যদি ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, পরিণতি ভালো হবে না। জনগণ সেই চেতনা ব্যবসায়ীদের পক্ষে থাকবে না।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপি আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ১৯ জুলাই নরসিংদী কারা বিদ্রোহ দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান বিরোধী দল নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে সমালোচনা করে তিনি বলেন, আমরা একসঙ্গে আন্দোলন করেছি। বিগত ১৭ বছরের আন্দোলনে আপনারা কতটুকু ভূমিকা রেখেছেন জনগণ জানে, আমরাও জানি। কী করেছেন আপনারা? তারপরও আমরা একসঙ্গে মিলেছি দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য, আমরা শপথ করেছি মহান জাতীয় সংসদে। আমরা সেইভাবে এগোতে চাই।

খায়রুল কবির খোকন আরও বলেন, ‘এখন যদি বিএনপিকে প্রতিপক্ষ ভেবে ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে আপনারা ইস্যু করেন, আপনারা বলেন গণভোট, গণরায় বাস্তবায়ন না করি তাহলে আপনারা মাঠে নামবেন এবং এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবেন, সেটা সম্ভব নয়। বিএনপি জনগণের ভোট নিয়ে সরকার গঠন করেছে। এই দলের বিরুদ্ধে হিসাব করে কথা বলবেন।’

জেলা শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, জেলা বিএনপির সহ-সভাপতি এম. এ জলিলসহ নেতৃবৃন্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জুলাই চেতনা সবচেয়ে বেশি ধারণ করে বিএনপি: খায়রুল কবির খোকন

আপডেট সময় ১১:৩৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬