ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্বাচন কে করবে, না করবে- সেটি ইসি ও আদালতের বিষয় : রিজভী

আকাশ জাতীয় ডেস্ক: 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রার্থিতা প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নির্বাচন কে করবে, না করবে- এটা আদালতের বিষয়, এটা নির্বাচন কমিশনের বিষয়। আইনে কি আছে, সে অনুযায়ী তারা নির্ধারণ করবেন।’

রবিবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে বিএনপির ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এদিন দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে হিসাব জমা দেন । এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ ও বেসামরিক বিমান প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, সহ-দপ্তর সম্পাদক মনির হোসেন।

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগকে আটকাতে ইসিতে চিঠি দিয়েছে জামায়াত। এ বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে রিজভী বলেন, অন্য রাজনৈতিক দল কি বললো, না বললো- সেটা বিষয় না। প্রচলিত আইন এবং এখন যে আইন-প্রণয়ন করা হয়েছে, সে আইন অনুযায়ী কারা নির্বাচনে যাবেন, না যাবেন তা সম্পূর্ণ দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের।

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাই প্রক্রিয়ার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এবারতো দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হচ্ছে। সেক্ষেত্রে আমাদের প্রার্থিতা কিভাবে হবে তা আমাদের দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জানাবেন। এখন পর্যন্ত এ বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থীতা সকলের জন্য উন্মুক্ত থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, এ ব্যাপারে দলীয় নীতির বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে জানাব।

দলের পরবর্তী সম্মেলনের বিষয়ে তিনি বলেন, সম্মেলনের বিষয়ে দলীয় চেয়ারম্যান ও মহাসচিব কথা বলেছেন। সম্মেলন হবেই। তবে, তারিখটা কোন মাসে হবে সে সিদ্ধান্ত হয়নি। নিঃসন্দেহে আমরা আশাকরি অতি শীঘ্রই সম্মেলন হবে। তারিখ নির্ধারণ হলে আমরা জানিয়ে দেব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নির্বাচন কে করবে, না করবে- সেটি ইসি ও আদালতের বিষয় : রিজভী

আপডেট সময় ০২:২৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬