ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শাপলা চত্বর হত্যাকাণ্ড: খসড়া প্রতিবেদন প্রসিকিউশনে, মতবিনিময়ে হেফাজত নেতারা

আকাশ জাতীয় ডেস্ক:

মতিঝিলের শাপলা চত্বরে ১৩ বছর আগে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগে করা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম রবিবার এক ব্রিফিংয়ে বলেন, ‌প্রতিবেদন পেয়েছি বলতে আমাদের কাছে একটা খসড়া দিয়েছে। মানে আমরা ফাইনাল পাইনি। তবে আমরা এটা নিয়ে পর্যালোচনা করে দেখছি।

খসড়া প্রতিবেদনে কী তথ্য এসেছে, সে বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, ‌রিপোর্ট নিয়ে আমরা এখনই বলতে পারব না। কারণ এটা হলো একেবারেই খসড়া।

এদিকে মামলার অগ্রগতি জানতে এদিন প্রসিকিউশনের আইনজীবী দলের সঙ্গে মতবিনিময় করতে আসেন হেফাজতের নেতারা।

এ বিষয়ে আমিনুল ইসলাম বলেন, তারা আমাদের সাথে মতবিনিময় করবেন। এরপরে আমরা হয়ত ফাইনাল রিপোর্টটা আসার সাপেক্ষে মামলার কার্যক্রম পরিচালনা করব। আপাতত উনারা আমাদের অগ্রগতি জানতে আসছেন, আমরা হয়ত জানাব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শাপলা চত্বর হত্যাকাণ্ড: খসড়া প্রতিবেদন প্রসিকিউশনে, মতবিনিময়ে হেফাজত নেতারা

আপডেট সময় ০১:২০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬