ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ-সদস্য আখতার হোসেন বলেছেন, দেশের মানুষ গণতন্ত্রের পক্ষে, সংস্কারের পক্ষে তাদের অবস্থান গণভোটের মাধ্যমে ব্যক্ত করেছিল। কিন্তু এত মানুষ গণভোটের পক্ষে অবস্থান নিলেও সেই গণভোটের রায় বিএনপি মানতে চায় না। বিএনপি ভোট মানে কিন্তু গণভোট মানে না। দেশের জনগণ সরকারের ভোট দিয়েছে এবং সংস্কারেরও ভোট দিয়েছে। সরকারের ভোট যদি বৈধ হয়, তাহলে সংস্কারের ভোট কেন অবৈধ হবে এই প্রশ্ন বাংলাদেশের মানুষের মধ্যে তৈরি হয়েছে।

গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে শনিবার দিনাজপুরের ফুলবাড়ীতে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষ্যে পথসভায় এসব কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, এই রাষ্ট্রকে এবং প্রশাসনকে একদলীয় করে তোলার চক্রান্ত তৈরি হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন দেরি করা হচ্ছে, অথচ অন্তর্বর্তী সরকারের সময় তারা বলেছিল সরকার গঠনের পরে স্থানীয় সরকার নির্বাচনের কথা।

সীমান্তে পুশইন, উত্তেজনাসহ বিভিন্ন বিষয় উলে­খ করে এনসিপির সদস্য সচিব বলেন, সীমান্ত যদি অরক্ষিত করার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে দেশের জনগণ ভারতীয় আগ্রাসন মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে।

ফুলবাড়ী পৌর এলাকার জোড়াব্রিজ সংলগ্ন এলাকায় আয়োজিত এই পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির দিনাজপুর জেলা কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান নিশাত চৌধুরী। বক্তব্য রাখেন উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আল, এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপির সহযোগী সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. আব্দুল আহাদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন

আপডেট সময় ১০:৩৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬