ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পক্ষে গেলে প্রশংসা, না হলে হস্তক্ষেপের অভিযোগ: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আদালত নিয়ে বিএনপি দ্বি-চারিতার ভূমিকায়। একই সঙ্গে তিনি বলেন, মামলা পক্ষে গেলে দলটি আদালতের প্রশংসা করে আর বিপক্ষে গেলেই সরকারের হস্তক্ষেপের অভিযোগ আনে। আজ বৃহস্পতিবার বনানীর সেতু ভবনে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

চলমান রাজনৈতিক ইস্যুতে সেতু ভবনে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিশেষ করে, নির্বাচন কমিশনের সঙ্গে তা দলের সংলাপ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা এবং মামলা মোকাবিলা প্রসঙ্গে কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘যখন তারা মনে করে যে এ রায়টা সরকারের বিরুদ্ধে গেছে, তখন তারা আনন্দে আটখানা। সঙ্গে সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে এত প্রশংসা, তারা পঞ্চমুখ। আপনার বিরুদ্ধে গেলে আদালত, আদালতের স্বাধীনতা নেই—সরকারের হস্তক্ষেপ হচ্ছে। আর সরকারের বিরুদ্ধে গেলে তখন আদালতের স্বাধীনতা আছে। এই দ্বিচারিতা বিএনপির পরিহার করা উচিত।’

বুধবার বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরার চিত্র দেখে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কর্মসূচিতে অনেক বেশি লোক হলেও তা ছিল সুশৃঙ্খল।

ওবায়দুল কাদের আরো বলেন, ‘আমার গতকাল মনে হয়েছে যে, এই পার্টিটাই এ রকম। এরা ক্ষমতায় গেলে কী করবে। আমরা ক্ষমতায় থেকে আমরা নেতাকর্মীদের কনট্রোল করতে পারলাম। তারা বিরোধী দল, আগামীবার ক্ষমতায় যেতে চায়। যারা রাস্তা দখল করে জনগণকে কষ্ট দেয়, ক্ষমতায় গেলে তারা কী করবে? সেটা ভেবেই আমি শঙ্কিত হয়েছি।’

তা ছাড়া নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছে কমিশনে। আর এ লক্ষ্যে সেনা মোতায়েনের বিপক্ষে নয় তারা। যদিও বিষয়টি কিছু গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন হয়েছে বলে মনে করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পক্ষে গেলে প্রশংসা, না হলে হস্তক্ষেপের অভিযোগ: কাদের

আপডেট সময় ০৮:৪৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭